admin

প্রকাশিত: 5:45 PM, December 16, 2024

নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়তে হবে : খান মো. রেজা-উন-নবী

নতুন প্রজন্মকে মুক্তিযোদ্ধাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়তে হবে : খান মো. রেজা-উন-নবী

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, দেশ ও মানুষের মুক্তি লড়াইয়ে মুক্তিযোদ্ধাবৃন্দ যে ত্যাগ স্বীকার করেছেন তা ইতিহাসে অনন্য। নতুন প্রজন্মকে যেন রাজপথে আর রক্ত ঝরাতে না হয় সেজন্য জাতির এ শ্রেষ্ঠ সন্তানদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়তে হবে। আজ সোমবার ১৬ ডিসেম্বর সিলেটে সিটি কর্পোরেশনের আয়োজনে নগরীর শারদা স্মৃতি ভবনে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন, মুক্তিযোদ্ধাবৃন্দ জাতির সংকটময় মুহূর্তে মানুষের মুক্তির জন্য এগিয়ে এসেছিলেন। সেকারণে ক্রান্তিকালে এ যোদ্ধারা মুক্তিকামী মানুষের কাছে সর্বোচ্চ আসনে আসীন, তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান।

দেশের জন্য আত্মোৎসর্গ করা সকল বীর শহিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেন, মুক্তিসংগ্রামের অসম্পূর্ণ পথপরিক্রমা সফল করতে অনেক পথ পাড়ি দিতে হবে। এখনও পরিবর্তন ও বৈষম্য নিরসণের জন্য আন্দোলন করতে হয়। তরুণ প্রজন্মকে রাজপথে রক্ত দিতে হয়। সবাই এ প্রক্রিয়ার পরিসমাপ্তি চায়। আন্দোলন করে যাতে রাজপথে রক্ত দিতে না হয় সে জন্য দায়িত্বশীলরা নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে খান মো. রেজা-উন-নবী আরো বলেন, সবাইকে ঐক্যবদ্ধ করতে পারলে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একসাথে কাজ করলে অবশ্যই জাতির শ্রেষ্ঠ সন্তানদের আকাঙ্খা পূরণ হবে।

সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং মুক্তিযোদ্ধাবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর