editor
প্রকাশিত: 6:40 PM, December 19, 2024
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দীর্ঘ দেড় যুগ ধরে মানুষ ভোট দেয়ার প্রতিক্ষায় আছে। গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধীকারকে কেড়ে নেয়া হয়েছিল। ফলে মানুষ নিজে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করার জন্য প্রতিক্ষায় রয়েছে। দেশবাসী নিজেদের ভোট দিয়ে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিতে চায়, জনগণ দৃঢ়ভাবে বিশ্বাষ করে বর্তমান অন্তর্র্বতীকালীন সরকার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের অনুষ্ঠানকে মুল লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে। তাই অভিলম্বে প্রয়োজনীয় সংষ্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করা আবশ্যক।
বৃহষ্পতিবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিএনপি জনগনের দল, তাই সব সময় জনগনের পাশে রয়েছে। আমাদের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোন প্রয়োজনে সব সময় মানুষের পাশে থাকেন। আমাদেরকে সার্বক্ষনিক মানুষের পাশে থাকার জন্য নির্দেশনা দেন। তাই সব সময়ের মতো এবারের এই শীত মৌসুমেও বিএনপি জনগনের পাশে রয়েছে। অন্যদিকে ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে সদলবলে ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছে। ফ্যাসিবাদের দোসরদের জনগন দেশে পুনর্বাসনের সুযোগ দিবে না।
মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে জেলা যুবদলের সহ সভাপতি মইনুল ইসলাম মঞ্জুর ও উপজেলা বিএনপি নেতা আব্দুল মজিদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম তাজরুল ইসলাম তাজুল ও কোহিনূর আহমেদ, মাহবুব আলম, মনিরুল ইসলাম তুরন, সুহেল ইবনে রাজা, আব্দুল মালিক মল্লিক, কয়েস আহমদ, রিফল আহমদ, মোগলাবাজার ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়া, নজরুল ইসলাম, নজরুল, নজরুল ইসলাম পংখী, জামাল উদ্দিন, জুনু মিয়া, আব্দুল আহমদ পাপলু, মুহিবুর রহমান, বাবুল মিয়া, নজীর আলী, খলকু মিয়া, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, জামাল উদ্দিন, ছৈদ আলী, চুনু মিয়া, ছাহেল আহমদ, আলাউদ্দিন, আবুল মিয়া (১), আবুল মিয়া (২) রাজু আহমদ, যুবদল নেতা রাজু আহমেদ, জামাল আহমেদ জুমন, সুমন আহমদ আনছার, সাহিন আহমেদ, ফখরুল ইসলাম, বাবুল আহমেদ, ইমরান হুসেন, আলী হুসেন, ফয়সাল আহমদ ও আলিম আহমদ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে