editor
প্রকাশিত: 11:41 PM, December 23, 2024
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামিলীগ বিগত সাড়ে ১৫ বছরে দেশটাকে লুটপাট করে রাষ্ট্রের লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে সদলবলে পালিয়ে গেছে। গণখুনি ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বসে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। তারা দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়। বর্তমান সরকার অর্থনৈতিক পরিস্থিতি সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু রাজনৈতিক সরকার ছাড়া সার্বিক পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমরা আশা করছি প্রয়োজনীয় সংষ্কার শেষে দ্রুত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য এখন থেকেই মাঠে কাজ করতে হবে।
সোমবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরের মাইজভাগ এলাকায় মাইজভাগ সমাজকল্যান সংস্থার উদ্যোগে ও লন্ডন মহানগর বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ওলির সহযোগিতা লয় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা বিগত ১৬ বছর থেকে উন্নয়ন বঞ্চিত ছিল। প্রকল্পের নামে জনগণের টাকা লুটপাট করা হয়েছে। মানুষের বঞ্চনা শেষ হয়নি। তাই আাগামী নির্বাচনে এই আসন থেকে ধানের শীষ প্রতীককে বিজয়ী করলে এবং বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় উন্নয়নের জোয়ার বইবে ইনশাআল্লাহ।
মাইজভাগ সমাজকল্যান সংস্থার সহ সভাপতি মাস্টার রুমেল আহমেদের সভাপতিত্বে, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এ রিপন ও সংগঠনের ধর্ম বিষয়ক আবুল কাশেম যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জল, লন্ডন মহানগর বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ওলি ওদুদ,ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস, ছালিক আহমদ চৌধুরী, বদরুল ইসলাম,জেলা বিএনপির ত্রান ও পূর্নবাসন সম্পাদক জয়নাল আহমদ রানু, সিলেট মহানগর ২২নং ওয়ার্ড বিএনপির অর্থ সম্পাদক ওজি কায়সার, ইটালি মিলান জাতীয়তাবাদী ফোরামের সভাপতি ময়েজুর রহমান ময়েজ, উপজেলা বিএনপির সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আলনবী চৌধুরী শিপন,জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক জামাল আহমদ, সহসাংগঠনিক মো: আলী আক্তার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সালাহ উদ্দিন, লায়েছ আহমদ, জামাল আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টার, সিনিয়র সহসভাপতি বদরুল ইসলাম, সহ সভাপতি সাদিকুর রহমান সাদেক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নজরুল ইসলাম নজাই, ভাদেশ্বর ইউপি সদস্য ও ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেন মেম্বার, ৩ নং ওয়ার্ডের মেম্বার কায়েল আহমদ প্রমুখ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক