editor

প্রকাশিত: 7:26 PM, January 13, 2025

৫ আগস্টের পূর্বে যাঁরা আন্দোলনে ছিলেন তাঁদেরকে সম্মানজনক জায়গায় রাখতে হবে : কাইয়ুম চৌধুরী

নূরজাহান কলেজে ফ্যাসিবাদ বিরোধী তারুণ্যের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে 

৫ আগস্টের পূর্বে যাঁরা আন্দোলনে ছিলেন তাঁদেরকে সম্মানজনক জায়গায় রাখতে হবে : কাইয়ুম চৌধুরী

সিলেটের অন্যতম নারীশিক্ষা প্রতিষ্ঠান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে আজ (১৩ই জানুয়ারি) সোমবার উদ্বোধন করা হলো তিন দিন ব্যাপি ফ্যাসিবাদ বিরোধী তারুণ্যের উৎসব।  কলেজ অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে এবং কলেজের বাংলা বিভাগের প্রধান এম. এ আজিজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ৫ আগস্টের পূর্বে যাঁরা ফ্যাসিস্ট সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে শরিক ছিলেন তাঁদেরকে সব সময় সম্মানজনক জায়গায় রাখতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদেরকে প্রত্যেক জায়গা থেকে উৎখাত করতে হবে।

মেলায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেট শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর বলেন, আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য আমাদের তরুণ প্রজন্মকে চাকরির পেছনে না  ছুটে আত্মনির্ভরশীল হতে উদ্বুদ্ধ করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী এই তারুণ্য মেলা এক্ষেত্রে চমৎকার ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম, দাতা সদস্য নাজমুল হোসেন এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সিলেট জেলা সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমদ, জেলা বিএনপি নেতা মাহবুব আলম, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা শাহ কামাল উদ্দিন, লোকমান আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক পর্ষদের সাধারণ সম্পাদক এম. এ বায়েছ, সহকারী অধ্যাপক এম. এ জলিল, সহকারী অধ্যাপক রোমানা সুলতানা, সহকারী অধ্যাপক তাসলিমা বিলকিস, সহকারী অধ্যাপক শিরিনা বেগম, সহকারী অধ্যাপক র. ম বাবর, সহকারী অধ্যাপক লাকি বেগম, সহকারী অধ্যাপক হুমায়ুন কবির জুয়েল, সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন চৌধুরী,   প্রভাষক রাহিমা আক্তার, প্রভাষক নাসরিন আক্তার, প্রভাষক সুমনা আক্তার, মোহাম্মদ ঈমান আলী ইমন, প্রভাষক পাপিয়া ভট্টাচার্য, প্রভাষক খালেদা সুলতানা, প্রভাষক তামান্না আফরিন প্রমুখ।

মেলা উপলক্ষে কলেজের ছাত্রীরা তাদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষে বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে প্রায় ত্রিশটি স্টল দিয়েছে। তিনদিন ব্যাপি আয়োজিত এই তারুণ্য মেলা চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এবং কলেজে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী উৎসব চলবে আগামী ০৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে