admin
প্রকাশিত: 11:15 PM, January 14, 2025
যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন। তবে এখন পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হয় নি। সেজন্য অল্প কিছু সময় লাগবে। বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের যাওয়া উচিত। নির্বাচন বিলম্ব করার যে কোন ষড়যন্ত্র জনগণ নসাৎ করবে। সুতরাং শীঘ্রই গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় আমাদের দ্রুত অগ্রসর হওয়া উচিত। একই সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে মনোযোগ দিতে হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিলেট নগরীর একটি হোটেলে সিলেট জেলা বিএনপির আয়োজিত সংবর্ধনায় সংবর্ধীত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। গত ১৭ বছর ধরে তারা ভোট দিতে পারে নাই। আওয়ামী স্বৈরাচার সরকারের এদেশের জনগণের ভোটের প্রয়োজন ছিল না। তাদের প্রয়োজন ছিল শুধু আজ্ঞাবহ। কিছু লীগ, কিছু সন্ত্রাস, কিছু দুষ্কৃতকারী, কিছু ষড়য¿কারী।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আপনারা দ্রুত সময়ের ভেতরে স্বৈরাচারের দোসরদেরকে অপসারণ করে নির্মূল করুন। আইনের আওতায় এনে জাতির সামনে বিচার করুন। তারা ষড়যন্ত্রকারী, তারা স্বৈরাচার- তাদের স্থান বাংলাদেশে হওয়ার কথা নয়। কিন্তু এই ষড়যন্ত্রকারীরা কিছু লোকের সহযোগিতা নিয়ে এখনো স্বস্থানে বসে আছে। এর দায়ভার এই অন্তর্র্বতীকালীন সরকারকেই নিতে হবে।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা শাহ কামাল উদ্দিন, লন্ডন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবেদ রাজা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি প্রফেসর ফরিদ উদ্দিন, সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, নজমুল হোসেন পুতুল, ইকবাল আহমদ, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট কামাল হোসেন, এডভোকেট জুবের খান, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুরুল ইসলাম তাজুল, এডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, আবুল কাশেম।
আরো উপস্থিত ছিলেন আল মামুন, আহমদ সোলেমান, আখতার হোসেন, মিজানুর রহমান নেছার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, আব্দুস সালাম টিপু, মানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, আহমেদ সুলেমান, সুমেল আহমেদ চৌধুরী, আক্তার হোসেন রাজু, মাশরুর রাসেল, নুরুল হক মাসুম, ছাদি খান, মুফাজ্জুল চৌধুরী মোরশেদ, আশরাফুল ইসলাম মাহি।-বিজ্ঞপ্তি
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের