admin
প্রকাশিত: 6:53 PM, January 17, 2025
জিয়া ক্রিকেট টুর্নামেন্টে শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় ঢাকার রুপগঞ্জের পিকেএসপি মাঠে সিলেট মুখোমুখি হয় খুলনা। খুলনাকে হারিয়ে বিজয়ী হয় সিলেটে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় খুলনা বিভাগকে ৩ উইকেটে হারিয়ে সিলেট বিভাগ সেমিফাইনালে যায়।
খেলা শেষে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জিয়া ক্রিকেট টুর্নামেন্টে কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র সাবেক পরিচালক, সিলেটে আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয়। সেই ধারাবাহিকতায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে সরাসরি রাজনীতির মাঠকে কর্মক্ষেত্র না করে ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি আরোও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের খেলাধুলার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তিনি বিশ্বাস করতেন যে খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম নয়, বরং এটি তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর শাসনামলে দেশে ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয় এবং বিভিন্ন নীতি ও উদ্যোগ গ্রহণের মাধ্যমে খেলাধুলাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার চেষ্টা করা হয়। শহীদ জিয়ার ক্রীড়াক্ষেত্রে নেওয়া পদক্ষেপ এবং দৃষ্টিভঙ্গি আজও বাংলাদেশে খেলাধুলার উন্নয়নের ক্ষেত্রে প্রেরণার উৎস। তাঁর নেতৃত্বে গৃহীত নীতিমালা ও কর্মকৌশল বাংলাদেশের ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।
খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন সিলেট দলের মেহেদী হাসান। দলের সাথে উপস্থিত ছিলেন সিলেটে আয়োজিত জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট দলের ম্যানেজার জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ছিদ্দিকুর রহমান পাপলু, সহকারী ম্যানেজার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাসেম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, ক্রীড়া সংগঠক আরমান আহমদ।
উল্লেখ: গত ২৭ ডিসেম্বর সিলেটে আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে সবুজ দল ও লাল দলে খেলা অনুষ্ঠিত হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন