editor

প্রকাশিত: 2:57 PM, January 25, 2025

বিএনপির ৩১ দফা গণতন্ত্র শক্তিশালীকরণের স্পষ্ট কর্মপরিকল্পনা : কাইয়ুম চৌধুরী

বিএনপির ৩১ দফা গণতন্ত্র শক্তিশালীকরণের স্পষ্ট কর্মপরিকল্পনা : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে প্রত্যাবর্তন। কিছুটা নাগরিক স্বাধীনতা ফিরেছে কিন্তু নির্বাচন না হওয়া পর্যন্ত মাঠে পাহারাদার হিসেবে হিসেবে থাকতে হবে। এই সময়ে জনগণের সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয়, জনগণের জন্য বিএনপি কি চায়। তাই আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য ৩১ দফা সৃজন করেছেন। বিএনপির ৩১ দফা গণতন্ত্র শক্তিশালীকরণের স্পষ্ট কর্মপরিকল্পনা। ৩১ দফায় রাষ্ট্রের অনেক বিষয়ের সাথে বেকার যুবসমাজের কথা চিন্তা করা হয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা হবে। নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

আজ শনিবার বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির আয়োজিত বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে ওসমানপুর বাজারে বিশাল জনসভা ও শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরো বলেন, “সবার জন্য স্বাস্থ্য” এবং “সার্বজনীন চিকিৎসা”ব্যবস্থা কার্যকর করা হবে।কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা হবে। সকল শ্রেণী পেশার মানুষের ভাগ্য পরিবর্তনের রূপরেখা এই ৩১ দফায় আছে, আপনাদেরকে তা প্রচার করতে হবে।

পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব সিদ্দিকীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমদ বকুল ও যুগ্ম সম্পাদক আবুল হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওহিদুজ্জামান ছুফি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা বিএনপির সহ দফতর মাহবুব আলম, সহ প্রচার সম্পাদক শাহিন আলম জয়, জেলা কৃষক দলের সদস্য খলিলুর রহমান নানু, বালাগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক সেফুল আহমদ। আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ সুহেল আহমদ বকুল, মৌলানা মনির আহমদ, ইউনুস আলী, শাহিনুল হাসান ও তোফায়েল আহমদ জুনু, মুহিব চৌধুরী মুজিব, এম আর ডালিম, আইন উদ্দিন, জহির উদ্দিন বাবর, সুলেমান বেগ, মুমিনুল হক, ফয়ছল আহমদ শাফি, হোসেন আহমদ জয় প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন