editor

প্রকাশিত: 5:37 PM, February 4, 2025

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে গণতন্ত্র টেকসই হবে: কাইয়ুম চৌধুরী

তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে গণতন্ত্র টেকসই হবে: কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাই রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি। বিএনপি রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কারের জন্য অঙ্গীকারবদ্ধ। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র টেকসই হবে, মানুষের কথা বলার অধিকার নিশ্চিত হবে এবং নাগরিকদের জীবনে স্বস্তি ফিরে আসবে।

তিনি বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রাম এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিদায় নিলেও তাদের দেশীয় দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বালাগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গহরপুরের মোরারবাজারে ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠন’ শীর্ষক বিশাল জনসভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। তৃণমূলই বিএনপির মূল শক্তি। ওয়ান-ইলেভেন সরকার এবং শেখ হাসিনা হাজারো চেষ্টা চালিয়েও বিএনপির ক্ষতি করতে পারেনি। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বর্তমানে অত্যন্ত সুসংগঠিত ও ঐক্যবদ্ধ রয়েছে। আগামীতেও এই ঐক্য অটুট থাকবে।

বালাগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি নাজমুল আলমের সভাপতিত্বে এবং বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান চেয়ারম্যান ও যুগ্ম সম্পাদক তোফায়েল সুহেলের যৌথ সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, উপদেষ্টা শাহ কামাল উদ্দিন, সহ-প্রচার সম্পাদক শাহীন আলম জয় ও সহ-কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, যুক্তরাজ্য যুবদলের সাংগঠনিক সম্পাদক মিয়া মুহাম্মদ জামিল।

এছাড়াও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে শেখ সুহেল আহমদ বকুল, আজমল আলী মাসুক, আব্দুল বাছিত, নজরুল ইসলাম, পাবেল রহমান, নাহিদ হোসেন, রিফল আহমদ, আমিরুল ইসলাম রুবেল, খলিলুর রহমান নানু, শাহ অলীদ, জুয়েল আহমদ, মোহাম্মদ আব্ব্বাস, হাজী মনহর খান, আব্দুল জলীল, রাহেদ আহমদ চৌধুরী, মাহবুবুর রহমান আজাদ, জাকির হোসেন, সুমীম আহমদ, নোমান আহমদ লস্কর, ফুজায়েল আহমদ সাজু, সাবের আহমদ, মাসুক মিয়া, আরিফ মিয়া, মাসুক আহমেদ, আমির হোসেন সোহান, রেবাব আহমদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন