editor
প্রকাশিত: 11:38 PM, September 28, 2022

সিলেটে চোখ ধাঁধানো অ্যাক্রোবেটিক প্রদর্শনীতে মুগ্ধ দর্শক
বিশ্বের অন্যতম জনপ্রিয় শিল্পমাধ্যম অ্যাক্রোবেটিক। বাংলাদেশ শিল্পকলা একাডেমি দীর্ঘদিন ধরে এই অ্যাক্রোবেটিক শিল্প ও শিল্পীর পরিচর্যা করে আসছেন। তৈরি করেছেন চৌকস অ্যাক্রোবেটিক দল। বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলটি বছরব্যাপী ৬৪ জেলায় পর্যায়ক্রমে তাদের অসাধারণ নৈপূণ্য ও শারীরিক কসরত প্রদর্শনের মাধ্যমে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন দর্শক মনে। সিলেটেও তার ব্যতিক্রম হয়নি। চোখ ধাঁধানো অ্যাক্রোবেটিক প্রদর্শনী দেখে অভিভূত সিলেটের দর্শক। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এবং জেলা শিল্পকলা একাডেমি সিলেটের সহযোগিতায় চীনের প্রশিক্ষণপ্রাপ্ত বাংলাদেশ অ্যাক্রোবেটিক দলের পরিবেশনায় আজ (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় একাডেমি মিলনায়তনে অ্যাক্রোবেটিক প্রদর্শনীর আয়োজন করা হয়। অ্যাক্রোবেটিক শিল্পের প্রধান পৃষ্ঠপোষক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনে শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জ্ঞাপন স্বরূপ আয়োজকদের পক্ষ থেকে প্রদর্শনীটি মাননীয় প্রধানমন্ত্রীকে উৎসর্গ করা হয়। মুহুর্মহুর করতালিতে প্রশংসিত হয় ব্যতিক্রমধর্মী এই আয়োজনটি। চোখ ধাঁধানো ও রোমাঞ্চকর পরিবেশনায় মুগ্ধ আগত হল ভর্তি দর্শক। এ জাতীয় আয়োজন সুস্থ, সুন্দর ও সংস্কৃতিবান্ধব জাতি বিনির্মাণে মুখ্য ভূমিকা পালন করবে বলে আগত দর্শকদের সকলেই মনে করেন। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ; সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী; বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল; সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেণু, বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাস প্রমুখ। বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দলের সমন্বয়কারী আবু ইসলাম মুহাম্মদ ইতিহাস-এর ধারা বর্ণনায় পরিবেশিত পুরো অ্যাক্রোবেটিক প্রদর্শনীটি উপভোগ করেন আগত শিশু, কিশোর, তরুণসহ সকল বয়সের ৫ শতাধিক সুধী দর্শক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে