admin
প্রকাশিত: 11:00 PM, February 18, 2025
আর্থসামাজিক উন্নয়নে সদা নিয়োজিত সামাজিক সংগঠন আধুনিক সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে লালাবাজারের ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে উপস্থিতি সম্মাননা (এটেন্ডেন্স এওয়ার্ড২০২৪) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের লালাবাজার কিন্ডারগার্টেন স্কুল, লালাবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও লালাবাজার স্কুল এন্ড কলেজে পৃথক পৃথক ভাবে এসব সম্মাননা বিতরণ করা হয়।
যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী লিটন চৌধুরী গোলাম শাহরিয়ার এর অর্থায়নে উপস্থিতি সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ফালাকুজ্জামান চৌধুরী জগলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল, রাগীব রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল ওয়াহাব,লালাবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল লতিব, লালাবাজার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মালিক, লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক আমিনুর রহমান চৌধুরী শিফতা,দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের সভাপতি ডাঃ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাংবাদিক শফিক আহমদ শফি।
পৃথক পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, আধুনিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শেখ আব্দুল হাফিজ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ আল ইমরান, সহ-সাধারণ সম্পাদক আফজল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, সহ-অর্থ সম্পাদক শাহনেওয়াজ শাফি, সহ-প্রচার সম্পাদক তোফায়েল আহমদ, আব্দুল মুমিন, সহ-ধর্ম সম্পাদক আরমান আলী, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাব্বির আহমদ, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আশিকুল ইসলাম, সদস্য রাব্বি হাসান।
এসব অনুষ্ঠানে ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতি সম্মাননা বাবদ ৩০জন শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ, খাতা কলমসহ অন্যান্য উপকরন বিতরণ করেন অতিথিবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন