editor

প্রকাশিত: 8:04 PM, March 9, 2025

দেশের সংকট কাটাতে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন: কয়েস লোদী

দেশের সংকট কাটাতে দ্রুত জাতীয় নির্বাচন প্রয়োজন: কয়েস লোদী

দেশে যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট কাটিয়ে ওঠার জন্য দ্রুত জাতীয় নির্বাচন দরকার বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী। তিনি বলেন, এ বিষয়টি দেশের সাধারণ মানুষ সবাই বুঝতে পারছেন। কিন্তু সরকার বুঝতে পারছে না। গত সাত মাসে এই সরকার কোনো সংস্কার করতে পারেনি। এমনকি বাজার সিন্ডিকেটও ভাঙতে পারেনি। আওয়ামী লীগ সরকারের আমলে যে রকম ছিল, এখনো সে রকম আছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির  অংশ হিসেবে রবিবার (৯ মার্চ) নগরীর রায়নগর পয়েন্টে মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধিন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের ইফতার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, হাসিনার আমলে গুম-খুন হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নাজুক। তখন মানুষের বাকস্বাধীনতা ছিল না। আদালত ব্যবহার করে তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ করা হয়েছিল। তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছিল। সেই সময়েও আইনশৃঙ্খলা বলতে কিছু ছিল না। তিনি বলেন, এখনো মানুষ রাস্তায় বের হতে ভয় পায়। কোনো নির্জন জায়গায় একা গেলে তার ওপর গুলি করা হচ্ছে, ছিনতাই করা হচ্ছে। শেখ হাসিনার আমল এবং বর্তমান আমল আমি পার্থক্য করতে পারছি না। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে এই সরকারের জনপ্রিয়তা শূন্যের কোঠায় নেমে যাবে। তাই সরকারকে আরও সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে।

এসময় প্রধান বক্তারা বক্তব্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, হাসিনার আমলে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ৬০ লাখ মামলা হয়েছে। সেই মামলাগুলো এই সরকার এখনো প্রত্যাহার করেনি। অতিদ্রুত এসব মামলাগুলো প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সভাপতি বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী ভিপি মাহবুব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, চুরি-ডাকাতি, চাঁদাবাজিসহ একে অপরের নাম ব্যবহার করে সমাজকে অস্থির করার কাজ চলছে। এসব প্রতিহত করতে আমাদের সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই।

মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান ও যুগ্ম আহবায়ক তছির আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, বিমান বন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান, সাবেক ছাত্রনেতা মোস্তাফা কামাল পাশা মওদুদ, জহির হোসেন তুহিন, বিমান থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সরোয়ার রেজা, মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান জাকি, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাসিম জাকারি, রুনু আহমদ, আজিজ খান সজিব, সদস্য কামরুজ্জামান দিপু, মিছবাহ আহমদ জেহিন, দুলাল আহমদ, নুরুল হক মাছুম, চৌধুরী সোবহান আজাদ, সাবেক ছাত্রনেতা আলী আকবর রাজন, রুম্মান আহমদ রাজু, নির্ঝয় রায় প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে