editor

প্রকাশিত: 8:06 PM, March 9, 2025

জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

শাহপরাণে গণ ইফতারে খন্দকার মুক্তাদির

জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

1

# জনআকাঙ্খা পূরণে সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সমাজে কিছু অস্থিরতা আমরা লক্ষ্য করছি। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, চুরি-ডাকাতি, চাঁদাবাজিসহ সমাজে বিভিন্ন অস্থির চলছে। এসব প্রতিহত করতে আমাদের সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই।

6

তিনি আরোও বলেন, পুরো জাতিকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরিকল্পনা করে কাজ করে যাচ্ছেন। আমাদের স্বনির্ভর দেশ গড়তে হলে মানবতার দৃষ্টিভঙ্গিকে কাজে লাগাতে হবে। জনআকাঙ্খা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য দল এবং সব অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের জনবান্ধব কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে সক্রিয় হয়ে থাকতে হবে। কথায় কাজে জনগণের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জনের করতে হবে। একইসঙ্গে দলীয় নীতি, আদর্শ, কর্মসূচি বাস্তবায়নে অবহেলা এবং দুর্নীতি-অনাচারসহ গণবিরোধী সব কর্মকাণ্ড ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে বিরত থাকতে হবে।

6

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অসহায়, দুস্থ ও সাধারণ মানুষের সাথে ইফতারের কর্মসূচির অংশ হিসেবে রবিবার (৯ মার্চ) সিলেট মহানগর বিএনপির আওতাধিন ৩৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শাহপরাণ (রহ.) মাজার গেইট মাঠে গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

শাহপরাণ (রহ.) থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিমের সভাপতিত্বে ও ৩৩ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো. তাজুল ইসলাম তাজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউল বারী খোরশেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মুর্শেদ, শাহপরাণ (রহ.) থানা বিএনপির খোরশেদ আহমদ খুশু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রহিম আলী রাশু, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান প্রমুখ।

8

ইফতারের পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিগত ১৭ বছরের আন্দোলনে নিহতদের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতা ও দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলামাবাদ জামে মসজিদের ইমাম।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

২০২৯ সালের মাঝামাঝি ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে

২০২৯ সালের মাঝামাঝি ঢাকা-সিলেট ৬ লেনের কাজ শেষ হবে

7 * ১৪ দিনে মিলবে ব্যবসার অনুমোদন * দক্ষিণ সুরমায় ১৮৮ একরে নতুন বিসিক * অপরাধ দমনে ফেস রিকগনিশন ক্যামেরা

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট জেলা কর আইনজীবী সমিতির অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

3 সিলেট জেলা কর আইনজীবী সমিতির উদ্যোগে অনলাইন আয়কর রিটার্ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) নগরীর উপশহরস্থ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: মোঃ আব্দুর রফিক

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: মোঃ আব্দুর রফিক

5 সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব দিয়েছেন। তাঁর নির্দেশনায় সারাদেশে

কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

7 সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের

হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী

3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আন্তর্জাতিক মানের এ ধরনের আয়োজন শিশু-কিশোরদের মধ্যে কোরআনের প্রতি অনুরাগ সৃষ্টি

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয়

6 সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৮) সফলভাবে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে ‘সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ’ পূর্ণ প্যানেলে নিরঙ্কুশ

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

5 বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

নজরুল বর্ষ নিয়ে আবৃত্তি চর্চার সূচনায় মুক্তাক্ষর

7 “গাহি সাম্যের গান/ মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” জাতীয় কবি কাজী নজরুল ইসলাম- এর চির চেনা

1
6