editor

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৫

নির্বাচন বিলম্বিত করা মানে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করা

শহীদ মিনারে গণ ইফতারে কয়েস লোদী

নির্বাচন বিলম্বিত করা মানে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করা

5
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন তারা ফ্যাসিবাদের প্রেতাত্মাদের সহযোগিতা করছেন।
সোমবার (১০ মার্চ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জিয়া মঞ্চ সিলেট মহানগর আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনারের গণ ইফতার কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন তিনি।
তিনি বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। তারা দেশকে অস্থিতিশীল করে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টায় লিপ্ত রয়েছে। কাজেই নির্বাচনের রোডম্যাপ যত তাড়াতাড়ি ঘোষণা করা হবে ততই দেশের জন্য মঙ্গল হবে।
সম্প্রতি শিশু আছিয়া ধর্ষণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কয়েস লোদী বলেন, অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণ করতে পারছেনা। নির্বাচিত সরকার ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলেই দেশের জন্য মঙ্গল।
মহানগর জিয়া মঞ্চের আহবায়ক মাসুদ আহমদ কবিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ রাজন আহমদের পরিচালনায় গণ ইফতারে প্রধান বক্তার বক্তব্যে রাখেন মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, বিমানবন্দর থানা বিএনপির সভাপতি আব্দুল কাদির সামসু, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ, বিএনপি নেতা আব্দুল্লাহ শফি শাহেদ, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, ছাত্রদল অর্গানাইজেশন অল ইউরোপের সভাপতি আবু জাফর রাসেল, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোয়েব মুন্না, মহানগর জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক কয়ছর আহমদ, যুগ্ন আহ্বায়ক কাজী আসাদুজ্জামান ওয়াসিম, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি কাজী মকসুদ, যুগ্ন সম্পাদক ডাক্তার তানভীর, যুগ্ন আহবায়ক শানুর মিয়া, যুগ্ন আহবায়ক শাহিন আহমদ, যুগ্ন আহবায়ক শাহেদ আহমদ , যুগ্ন আহ্বায়ক মেহেদী, লিভিং ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রানাসহ জিয়া মঞ্চে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রমুখ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস ও ইফতার মাহফিল রোববার

সিলেটে তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস ও ইফতার মাহফিল রোববার

1 ঐতিহাসিক বদর দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় বিশাল আলোচনা সভা

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

5 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

8 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

4 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

7 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

4 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

4 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

7 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট

1
2