admin
প্রকাশিত: 10:34 PM, March 19, 2025
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলে দেশে শান্তি ফিরবে। অনেক সময় চলে গেছে। আপনারা কোনো সংস্কারই করতে পারেননি। শেখ হাসিনার গণহত্যার বিচার শুরু করতে পারেননি। সংস্কার করা আপনাদের কাজ না। তাই দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করলেই দেশে শান্তি ফিরে আসবে।
তিনি আরোও বলেন, অন্তবর্তী সরকার কোনো দিন স্থানীয় সরকার নির্বাচন করেনি, এটি তাদের কাজও না। স্থানীয় সরকার নির্বাচন আগে করা হলে পতিত ফ্যাসিস্ট সরকারের লুটেরারা তাদের কাছে গচ্ছিত অঢেল অর্থ দিয়ে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ খুঁজবে।
মঙ্গলবার (১৯ মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নার্সেস এসোসিয়েশন সিলেটের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
নার্সেস এসোসিয়েশন ওসমানী হাসপাতালের আহবায়ক সোহেল আহমদের সভাপতিত্বে ও নার্সেস এসোসিয়েশন সিলেটের সদস্য সচিব ইমরান আহমদ তাপাদার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির আহমদ মজুমদার। উপস্থিত ছিলেন নার্সেস এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, ইকরামুল আজিজ চৌধুরী, সাকিব আহমদ, রেডক্রিসেন্ট নার্সিং কলেজের প্রিন্সিপাল রেনওয়ারা বেগম, কবিতা বিনতে কাবির, রেনোয়ারা আক্তার, আছমা বেগম, হাদিয়া আক্তার, গোলাম এহিয়া চৌধুরী, ইব্রাহিমসহ বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থী বৃন্দ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে