admin
প্রকাশিত: 2:01 AM, March 20, 2025
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আওয়ামী জালেম সরকার ১৫ বছরে দেশকে জমিদারীত্বে পরিণত করেছিল। কিন্তু মহান আল্লাহ তা’আলা এই জালেমদেরকে শায়েস্তা করেছেন আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের দিয়ে। তারা দল বলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যা পৃথিবীর ইতিহাসে এর নজির নেই। তিনি বলেন, সাড়ে ১৫ বছর জালেমরা ভয়ংকর জুলুম করেছে এদেশের মানুষের উপর। শত শত আলেমকে হত্যা করেছে। হত্যা করেছে জামায়াতের শীর্ষ নেতাদেরকে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে ১৪ শ মানুষকে হত্যা করেছে। রাজনৈতিক নেতাকর্মীদেরকে গুম করেছে। দেশে তারা লুটতরাজ ও রাহাজানি কায়েম করেছিল। শুধু তাই নয় ২৮ লক্ষ কোটি টাকারও বেশি সম্পদ তারা দেশের বাহিরে পাচার করেছে। এগুলো কি তাদের বাপের সম্পদ। ডাকাতরাও যা করেনা তার চেয়ে অনেক অনেক বেশি করেছে তারা। তিনি আরো বলেন সময় এসেছে এদেশে ইসলামের রাজ কায়েম করে একটি কল্যাণরাষ্ট্র গঠনের। আসুন সকল ভেদাভেদ ভুলে আল্লাহর জমিনে আল্লার দ্বীন কায়েমের সর্বোচ্চ চেষ্টা করি।
বুধবার ( ১৯ মার্চ) সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়নের এয়ারপোর্ট রোড সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে ইউনিয়ন জামায়াত আয়োজিত পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইউনিয়ন জামায়াতের সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে সহ-সভাপতি ফয়সাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সরকারি সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, উপজেলা জামায়াতে আমীর নাজির উদ্দিন, নায়েবে আমীর এডভোকেট মুমিনুজ্জামান, নায়েবে আমীর ও সাবেক মেম্বার আব্দুল লতিফ লালা, সহকারি সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. জৈন উদ্দিন, টুকের বাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি সিদ্দিকুর রহমান, খাদিমনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন ইমরান, ৫ নং ওয়ার্ড সভাপতি বাবলু চৌধুরী, এনাম আহমদ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে