editor

প্রকাশিত: 3:53 PM, October 2, 2022

কোলকাতায় সন্মাননা পেলেন অধ্যাপক ডা. স্বপ্নীল

কোলকাতায় সন্মাননা পেলেন অধ্যাপক ডা. স্বপ্নীল

কোলকাতায় সন্মাননা পেলেন অধ্যাপক ডা. স্বপ্নীল

গত ২৫ সেপ্টেম্বর তারিখে কোলকাতা শহরে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভায় জাতীয় কবি কাজি নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে ‘শতবর্ষে বিদ্রোহী’ শীর্ষক একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজনে ছিল ছায়ানট, কোলকাতা। সোমঋতা মল্লিকের পরিকল্পনা ও সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠিতা প্রধান ও সম্প্রীতি বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সচিব, প্রখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এবং বিশ্ব কবি মঞ্চের কেন্দ্রীয় সভাপতি কবি পুলক কান্তি ধর। অনুষ্ঠানটিতে অধ্যাপক ডা. স্বপ্নীলের হাতে বিশেষ সন্মাননা স্মারক তুলে দেন আসামের নজরুল গবেষক জনাব ড. রেজাউল করিম ও পশ্চিমবঙ্গের নজরুল গবেষক জনাব শেখ মকবুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক স্বপ্নীল বলেন, জীবদ্দশায় শেষ তিন দশকেরও বেশি সময় দুর্বিসহ যন্ত্রনার মধ্যে দিয়ে কাটালেও বিদ্রোহী কবিতার শতবর্ষে এসে বিদ্রোহী কবি এখন ভালোই আছেন। তার বাঙ্গালীর রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছে বাংলাদেশ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে। তিনি এখন বাংলাদেশের জাতীয় কবি। তাকে নিয়ে গবেষনা করার জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে নজরুল ইনষ্টিটিউট এবং ত্রিশালে তার নামে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। বাঙ্গালীর বাংলাদেশ আর অর্থনৈতিক উন্নয়নের মহাসড়কে ভাবমান। কিন্তু তারপরও বাস্তবতা এই যে, সবার জন্য একটি অসাম্প্রদায়িক, সাম্যের বাতায়ন তৈরি করার ক্ষেত্রে এখনও অনেকখানি কাজ করা বাকি। নজরুলের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা যদি বাঙালীয়ানার চর্চা করতে পারি আর ধর্মের উর্ধ্বে উঠে অখন্ড বাঙ্গালী জাতি সত্তার চেতনাকে লালন করতে পারি শুধুমাত্র সেক্ষেত্রেই বিদ্রোহী কবিতার শতবর্ষে এসে আমাদের আজকের যতটুকু অপূর্ণতা তা দুর করে আমরা বাঙ্গালীর জন্য নজরুলের স্বপ্নের বাসভূমি প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন