admin

প্রকাশিত: 5:59 PM, March 24, 2025

বৈষম্যের বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে

বৈষম্যের বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে

আশফাক আহমদ,বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি:

বাংলাদেশ এক সোনালী স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মর্যাদাশীল রাষ্ট্র গড়ার স্বপ্ন। কিন্তু দুঃখের বিষয় আজও আমাদের তরুণ প্রজন্ম ন্যায়বিচার, শিক্ষা, কর্মসংস্থান ও মৌলিক অধিকার থেকে বঞ্চিত।সম্মানিত ছাত্রনেতারা,বাংলাদেশের ইতিহাস সাক্ষী ছাত্রসমাজই প্রতিবার বড় পরিবর্তনের অগ্রদূত হয়েছে – হোক তা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ কিংবা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। আজও দেশ এক সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা, বেকারত্ব, দুর্নীতি ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। আমাদের উপজেলায় বিভিন্ন ছাত্র সংগঠন রয়েছে, যাদের উদ্দেশ্য একটাই—ছাত্রদের অধিকার রক্ষা করা, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া। তাই দল-মত নির্বিশেষে আমাদের এক হয়ে কাজ করতে হবে। বিভেদ ভুলে, একে অপরের প্রতি সম্মান রেখে, আমরা যদি একসঙ্গে কাজ করি, তবে অবশ্যই পরিবর্তন আনতে পারবো। আমি আজ এই মঞ্চ থেকে উপজেলার সকল ছাত্র সংগঠনের নেতাকর্মীদের এই আহ্বান জানান।
রোববার মৌলভীবাজারের বড়লেখায় জুলাই গণঅভুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বড়লেখা উপজেলা শাখার আয়োজনে বড়লেখার জিম্মি রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি মাহবুবুল আলম এসব কথা বলেন।

গনঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে ও ফরহাদ আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি নাজমুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি মাহবুবুর রহমান রুমেল,সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন। এসময় গণঅধিকার পরিষদের সকল অঙ্গসংগঠন, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র জমিয়ত, ছাত্র মজলিস সহ ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র সংগঠনের ৩ টি উপজেলা ও কলজে পৌর শাখার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্ব মুহুর্তে দোয়া পরিচালনা করেন ছাত্র জমিয়ত বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তায়্যিব। ইফতার পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুবুল আলমকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে