admin
প্রকাশিত: 10:03 PM, March 24, 2025
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে)-এর উদ্যোগে সোমবার নগরীর একটি অভিজাত হোটেল দি লাক্সারিতে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে হাজার হাজার প্রাণের ত্যাগের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে ফিরেছে। দেশটাকে ভালোবেসেই অকুতোভয় ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছেন। এখন সঠিক কর্মপন্থা নির্ধারণ না হলে গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণ সম্ভবপর হবে না। এ জন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ইফতার আয়োজন কমিটির আহবায়ক ও দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবেরের সভাপতিত্বে এবং সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ-এর সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর জামায়াতের আমীর মো: ফখরুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের আহবায়ক ডা. শামীমুর রহমান, সিলেট মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি কেএম আব্দুল্লাহ আল মামুন, শাবির প্রফেসর ড. মোজাম্মেল হক ও প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল। ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন ও বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদ সম্পাদক, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নূর।
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার এবং কোরআন তেলওয়াত করেন ক্বারী মোহাম্মদ ঈসা তালুকদার।
এছাড়াও আলোচনায় অংশ নেন ও বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান কবির আহমদ, সদস্য শফিক আহমদ শফি, আল আরাফা ইসলামী ব্যাংকের ম্যানেজার আখলাকুল মৌলা বাহার, শাবির ডেপুটি রেজিস্ট্রার মো: নূরুল আমিন, এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ, সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন, দৈনিক ইত্তেফাকের সিলেট ব্যুরো প্রধান হুমায়ূন রশীদ চৌধুরী, বাসস ব্যুরো প্রধান সেলিম আউয়াল, এসএমইউজের সদস্য এডভোকেট সাংবাদিক মুহাম্মদ তাজ উদ্দিন, আনাস হাবিব কলিন্স, দেশ টিভির খালেদ আহমদ মেহেদী, মারুফ হাসান, ইফতেখার মো. নাবিল চৌধুরী, মুহিব হাসান, আবিদুর রহমান, জুনেদ আহমদ চৌধুরী, শেখ আব্দুল মজিদ, জাবেদ আহমদ, শাব্বির আহমদ,বদরুল আমিন, এইচ এম শহীদুল ইসলাম, তজম্মুল আলী রাজু প্রমুখ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর কেন্দ্রীয় সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং প্রধান বক্তা হিসেবে বিএফইজের কেন্দ্রীয় মহাসচিব কাদের গনি চৌধুরীর উপস্থিত থাকার কথা থাকলেও ঢাকায় অন্য অনুষ্ঠানে অতিথি থাকার কারণে তাঁরা অংশ নিতে পারেন নি। তবে ভার্চুয়ালে তাঁরা সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলের সফলতা কামনা করে আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের