admin

প্রকাশিত: 4:37 PM, March 26, 2025

সাম্য ও সমতার ভিত্তিতে জনকল্যাণমূখী রাষ্ট্র গঠনই বিএনপির লক্ষ্য  : মিফতাহ্ সিদ্দিকী

জুলাই বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সাম্য ও সমতার ভিত্তিতে জনকল্যাণমূখী রাষ্ট্র গঠনই বিএনপির লক্ষ্য  : মিফতাহ্ সিদ্দিকী

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে হয়েছিল। ‘৭১ এর ২৬শে মার্চ মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনার মধ্য দিয়ে মুক্তিকামী মানুষ পাক-হানাদার বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ শুরু করেন। যে আকাঙ্খা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, সেই আকাঙ্খা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। বরং গত ১৭ বছরে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে জলাঞ্জলি দিয়ে দেশে আবারো বৈষম্য সৃষ্টি করে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। ছাত্রজনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিবাদের পতনের পর দেশবাসী নতুন এক বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখছেন। আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামোকে মেরামত করার জন্য ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সাম্য, সমতা, সুখি, সমৃদ্ধ,  স্বনির্ভর ও জনকল্যাণমূখি রাষ্ট্র গঠন করতে চায়।

বুধবার বেলা আড়াইটায় সিলেট নগরীর উপশহরস্থ সিলেট ক্রীড়া কমপ্লেক্সে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জুলাই বিপ্লবে আহতযোদ্ধা ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির সব সময় সাধারণ মানুষের পক্ষে  কথা বলে। বিএনপি জনগনের অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রম করে। দেশকে বিপদে ফেলে কর্মীদেরকে রেখে বিএনপির নেতৃত্ব কখনো পালিয়ে যাননি। প্রক্ষান্তরে জনতার তোপের মুখে অবস্থা বেগতিক দেখে ফ্যাসিস্ট শেখ হাসিনা নিজের বোনকে নিয়ে হেলিকপ্টারে পালিয়ে গেছে। যাদেরকে দিয়ে তারা অপকর্ম করিয়েছে, নির্বিচারে গুম-খুন চালিয়েছে, তাদের জায়গা কিন্তু হেলিকপ্টারে হয়নি। তাই আমাদেরকে মনে রাখতে হবে বিএনপি জনগনের জন্য রাজনীতি করে, বিএনপি জনগনের দল। আর আওয়ামীলীগ জনবিচ্ছিন্ন দল। তাই কোন জনবিচ্ছিন্ন দল এদেশে পুনর্বাসিত হতে পারবে না।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজের সভাপতিত্বে সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক জামিনুল ইসলাম জামি’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-  সিলেট জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু ও এডভোকেট মুজিবুর রহমান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ফ্রান্স স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম আজম, মহানগর কৃষকদলের সাবেক সদস্য সচিব মারুফ আহমদ টিপু, মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক উবায়দুর রহমান সজিব, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সেলিম আহমদ, সিলেট জেলা জাসাসের যুগ্ন আহবায়ক কালাম আহমদ,  সিলেট মহানগর বিএনপি নেতা মোস্তাক আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য কাওছার হোসেন রকি, হোসেন খান ইমাদ, সিলেট সিটি কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,  সিলেট ল কলেজ ছাত্রদল নেতা রাসেদ মুন্না, শাহপরান থানা ছাত্রদল নেতা ফখরুল ইসলাম অনিক, এমসি কলেজ ছাত্রদল নেতা মাহতাবুর রহমান শফি প্রমূখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন সিলেট জেলা যুবদল নেতা হাবিবুর রহমান শিবলু।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন