admin
প্রকাশিত: 3:43 AM, March 29, 2025
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সুনু মিয়াকে কুপিয়ে ও লাঠিপেটা করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আহত ব্যক্তি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ব্রেইন সার্জারীর বিষয়ে সিদ্ধান্ত গ্রহনের জন্য।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার দরগাপাশা গ্রামে দীর্ঘদিন ধরে লন্ডনপ্রবাসী মোস্তাক আহমদের সঙ্গে আসাবুর রহমান চৌধুরীর জমি নিয়ে বিরোধ চলছিল। আসাবুর রহমান চৌধুরী ছোটভাই মোস্তাক আহমেদের জমিজমা এবং বাড়িঘর দখল করেন এবং সম্প্রতি প্রবাসী মোস্তাক আহমদ দেশে ফিরলে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। এই বিরোধ মেটানোর চেষ্টায় নিরপেক্ষ অবস্থান নেওয়ায় বড় ভাই সুনু মিয়া চৌধুরী বিবাদীদের রোষানলে পড়েন।
গত ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪৫ মিনিটে, অভিযোগ অনুযায়ী, আসাবুর রহমান চৌধুরী ধারালো দা দিয়ে সুনু মিয়ার মাথায় আঘাত করেন, এতে তিনি গুরুতর আহত হন। এতে তাঁর স্ত্রী ও ছেলে সহযোগিতা করে এবং লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে তামান্না বেগম শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন, যার মামলা নং ডিআর ৬৪৭(৩) এবং একমাস পার হলেও পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। বরং আসামিরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং বাদীপক্ষকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি বলেন, আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন