admin
প্রকাশিত: 8:33 PM, April 4, 2025
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তুহেলের মাতার রোগ মুক্তি কামনায়, গুমকৃত সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী, ছাত্রনেতা ইফতার আহমেদ দিনার, জুনেদ, আনসার আলীসহ গুমকৃত নেতাকর্মীদের ফিরে পেতে ও জিয়া পরিবারের সবার সুস্থতা কামনা করে মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার (৪ এপ্রিল) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে দোয়া মাহফলি অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন।
উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক আব্দুল কাদির সমছু, মহানগর বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক ও ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সবুর আহমদ, মহানগর বিএনপির সদস্য মখলিছ খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাসিম জাকারিয়া, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আমির আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য দেওয়ান রেজা মজিদ, তছির আলী, মিছবাহ আহমদ জেহিন, জাকারিয়া মোঃ সালাউদ্দীন সাকের, ফাহিম আহমদ চৌধুরী, ইকবাল হোসেন, সামাদ হোসেন, গোলাম মুস্তফা, হোসেন খান ইমাদ, সোবহান আজাদ, কোতোয়ালি থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান দিপু, সদস্য সচিব আমজাদ হোসেন আকাশ, সিনিয়র যুগ্ম আহবায়ক রাশেল মিয়া, শাহপরান থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হক মাসুম, সদস্য সচিব সুলেমান খা, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদ, দক্ষিণ সুরমা থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক হুসাইন আহমেদ রুহুল, সদস্য সচিব মুন্না ঘোষ, সিনিয়র যুগ্ম আহবায়ক তুহিন আহমদ, বিমানবন্দর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেজ্জামান রাশেদ, সদস্য সচিব এম এ হাসান সাগর, সিনিয়র যুগ্ম আহবায়ক তুষার চৌধুরী, জালালাবাদ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক সফিকুল ইসলাম, সদস্য সচিব আব্দুল মানিক, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজল রানা, মোগলবাজার থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক হুসাইন তালুকদার, সদস্য সচিব সয়েফ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক লিমন আহমদসহ মহানগর স্বেচ্ছাসেবক দলের ৬টি থানার যুগ্ম আহবায়ক, সদস্য ও ৪২টি ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারিরীক সুস্থতা ও দীর্ঘায়ু, শহীদ জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রামে নিহতদের মাগফেরাত, আহতদের দ্রুত সুস্থতাসহ দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন