admin

প্রকাশিত: 4:37 PM, April 12, 2025

আওয়ামীলীগ অবৈধ ইসরায়েলের সাথে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল : কয়েস লোদী

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সিলেট জেলা মহিলা দলের মানববন্ধন

আওয়ামীলীগ অবৈধ ইসরায়েলের সাথে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল : কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, পৃথিবীর কোন মানবতাবাদী দেশ তাদেরকে স্বীকৃতি দেয়নি। স্বাধীনতার পর থেকেই আমাদের পাসপোর্ট ইসরায়েল ভ্রমণের উপর নিষেধাজ্ঞার কথা লেখা ছিল। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামিলীগ সরকার ক্ষমতা দখল করার পর পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। শুধু তাই নয়, আওয়ামীলীগ অবৈধ ইসরায়েলের সাথে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করে, ইসরায়েল থেকে ফোনে আড়িপাতার যন্ত্র আমদানি করে বিরোধী দলের উপর নজরদারি করে দমন নিপিড়ন চালায়। ইসরায়েল পণ্য দিয়ে আমাদের বাজার ছয়লাভ করে দেয়। আর আমাদের টাকা দিয়ে কেনা অস্ত্র দিয়ে তারা ফিলিস্তিনে আমাদের নিরিহ ভাই-বোনদের, নারী-শিশুদের নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। তাই আমরা অন্তবর্তিকালীন সরকারের প্রতি ইসরায়েলের সাথে সকল কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশ তাদের সকল পণ্যের উপর নিষেধাজ্ঞা প্রদানের দাবি জানাই।

শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সিলেট জেলা মহিলা দল আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গণবিপ্লবের পর পালিয়ে যাওয়া আওয়ামিলীগ আবারো মাথা নাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা চালাচ্ছে। তারা দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করতে চায়। তাই অতিবঃ প্রয়োজনীয় সংষ্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। একটি শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া দেশবিরোধী এসব ষড়যন্ত্র মোকাবেলা করা কঠিন হবে।

সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে মানববন্ধনটি যৌথভাবে সঞ্চালনা করেন  সিলেট জেলা বিএনপি সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা এবং মহিলা দল নেত্রী জলি পুরকায়স্থ।

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা মহিলা দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক দিবা রানী দে বাবলী, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন্নাহার ইয়াসমিন, জেলা মহিলা দল নেত্রী জান্নাত জামান চৌধুরী, বিলকিস আক্তার, জেলা শ্রমিক দলের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক পারভিন খান, মহিলা দল নেত্রী ডা. প্রজ্ঞা নাহিদ, রিমা বেগম, নেহারুন বেগম, সুহেনা বেগম, সায়রা বেগম, সোমা বেগম, রেবা বেগম, ফরিদা ইয়াসমিন প্রমূখ।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা মহিলা দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না অবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে কার্যকর প্রদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান।

উক্ত কর্মসূচিতে সিলেট জেলা মহিলা দলের বিভিন্ন স্থরের নেতাকর্মীবৃন্দ সহ ধর্মবর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক নারীরা অংশগ্রহণ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন