admin
প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, এপ্রিল ১৩, ২০২৫
সিলেটের বাগবাড়ীস্থ একতা ৩৮৫ নং বাসার বাসিন্দা মাওলানা শফিক খানের মেয়ে সুনামগঞ্জের জামালগঞ্জের মল্লিকপুরের মাশুক আহমেদের স্ত্রী রাহিমা খানমের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ। রহিমা খানম দাবী করেছেন তার ব্যবসায়ীক সহযোগি ভারতীয় অঙ্কুর শর্মা এবং যুক্তরাজ্যের জন ইমিকে বাংলাদেশ থেকে মানুষ যুক্তরাজ্যে প্রেরণের জন্য টাকা দিয়েছেন। কিন্তু অঙ্কুর শর্মা এবং জন ইমির সাথে যোগাযোগ করা হলে এই বিষয়ে তারা বলেন রহিমা খানম মিথ্যা কথা বলতেছেন।
রহিমা খানম যুক্তরাজ্যের যে কোম্পানীর কাজ এবং স্পনসরশিপ সার্টিফিকেট (এসসিএস) দেখিয়ে লোকজনের কাছ থেকে টাকা নিয়েছেন সেই কোম্পানীর মালিক গডউইন এবং জোডি এই বিষয়ে কিছু জানেন না। এই দুই জন যুক্তরাজ্য পুলিশের কাছে এই বিষয়ে রহিমা খানমের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। বিষয়টি কোম্পানির মালিক গডউইন এবং জোডি যুক্তরাজ্য পুলিশকে জানালে পুলিশ জালিয়াতির মামলা দায়ের করে যাহার রেফারেন্স নং- এনএফআরসি ২৫০২০৭২০১৯৮২।
হোমকেয়ারের আইনজীবিদের সাথে, বাদীপক্ষের আইনজীবি (সিনিয়র কেসওয়ার্কার) মোহাম্মদ আব্বাস খাঁনের যোগাযোগ হয়। হোমকেয়ার অফিস থেকে মামলা রেফারেন্স নম্বর সরবরাহ করেছেন এবং নিশ্চিত করেছেন যে রহিমা খানম কোম্পানীর নামে জাল কাগজ পত্র তৈরি করছেন। তারা রহিমা এবং তার সহযোগীদের বিচারের আওতায় আনতে এবং ভুক্তভোগীদের প্রতারণামূলকভাবে নেওয়া অর্থ ফেরত প্রদানে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আর অঙ্কুর শর্মা এবং জন ইমির সাথে সংশ্লিষ্টদের যোগাযোগ রয়েছে তারা যেকোন প্রয়োজনে সহযোগিতা করতে প্রস্তুত।
সকল ভুক্তভোগীদের এগিয়ে এসে তাকে রহিমা খানমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তারা অনুরোধ করেছেন। সকলকে তার জালিয়াতি এবং প্রতারণা থেকে সর্তক থাকতে আহবান জানানো হয়েছে। অভিযোগ গুলো নিয়ে রহিমা খানমের ব্যবহারিত নাম্বারে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। সেজন্য তার বক্তব্য পাওয়া যায় নি।
2 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
2 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
7 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
7 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
7 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি
8 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা
1 সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট