admin

প্রকাশিত: 2:53 PM, April 15, 2025

বোরহান উদ্দিন সোসাইটির সিলেট বিভাগীয় মানসিক ভারসাম্যহীনদের জন্য সেবা কর্মসূচি উদ্বোধন।

বোরহান উদ্দিন সোসাইটির সিলেট বিভাগীয় মানসিক ভারসাম্যহীনদের জন্য সেবা কর্মসূচি উদ্বোধন।

মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর উদ্যোগে আজ ১২ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, সকাল ১০ টায় সিলেট রেলস্টেশন প্রাঙ্গনে সিলেট বিভাগীয় মানসিক ভারসাম্যহীনদের সেবা কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এর অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরী,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর সৈয়দ আশরাফুর রহমান, সিলেট মহানগর এর পিপি এডভোকেট বদরুল আহমেদ চৌধুরী, প্রেসক্লাব সিলেট এর সভাপতি ইকরামুল কবির,, সিলেট বিভাগ গণদাবি পরিষদ এর সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল(সিউমেকহা) শিশু বিভাগের রেজিস্ট্রার ডাঃ নিজাম আহমদ চৌধুরী।

মানসিক ভারসাম্যহীনদেরকে চুল নখ কেটে দেওয়া,গোসল করানো, নতুন কাপড় পরিধান, ভালো মানের খাবার খাওয়ানো, প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। মানবিক কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন যুগ্ন অর্থসচিব কামরান চৌধুরী, যুগ্ন দপ্তর সচিব আব্দুস সোবহান দেওয়ান জেলা মানষিক ভারসাম্যহীন সেবা কর্মসূচির সহকারী টিম লিডার রেজাউল করিম রাফি,নির্বাহী পরিচাল ফাইয়ান আহমদ,মীর ইয়ামীন, মনির উদ্দিন আহমদ, ইশতিয়াক আহমদ চৌধুরী, কানরান আহমদ,রেদওয়ান আহমদ ছামী, নাজমুল হাসান,সাব্বির আহমেদ প্রমুখ।

আমাদের চারপাশে এইসব মানসিক ভারসাম্যহীন মানুষগুলো অবহেলায় আর অযত্নে পড়ে আছে, তারাও কিন্তু আমাদের মতই মানুষ, একসময় তাদের জীবনও ছিল সাজানো-গোছানো, জীবনকে নিয়ে তারা অনেক স্বপ্ন দেখেছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস আজকে পরিবার-পরিজন ও আপন জনের ভালবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তার বাসিন্দা, কেউ খাওয়ালে খায়, না হলে না খেয়ে থাকতে হয় দিন কি দিন, বিশ্রামের জন্যও নেই কোন নির্দিষ্ট জায়গা,বরং সমাজের মানুষ তাদেরকে পাগল বলে অবহেলা করে চলছে। আমরা তাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে একটা বিষয় লক্ষ্য করছি যে প্রথম দিকে তারা আমাদের এই সেবা নিতে অস্বীকৃতি জানায়, আসতে চায় না কিন্তু এনে যখন পরিষ্কার করে গোসল করানো হয়, খাবার খাওয়ানো হয় তখন তারা অনেকটা স্বাভাবিক আচরণ করে। তাই আমরা মনে করি তাদেরকে ঠিকমতো পরিচর্যা ও চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলে অনেকটা সুস্থ করা সম্ভব।

শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার উদ্যোগে দীর্ঘদিন ধরে চলমান আছে এইসব মানসিক ভারসাম্যহীন মানুষের জন্য এই মানবিক সেবা কর্মসূচি ।

আমাদের এই মানবিক কর্মসূচি বিভাগীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য আজকের এই আয়োজন পুরো বিভাগ ব্যাপি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে সবার সহযোগিতা পেলে এইসব মানসিক ভারসাম্যহীনদের জন্য পূর্ণবাসন কেন্দ্র প্রতিষ্ঠা করতে চায় শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন