admin

প্রকাশিত: 9:30 PM, April 18, 2025

দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান: কাইয়ুম চৌধুরী

দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান: কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান। তিনি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ, টিমওয়ার্ক, দূরদর্শী পরামর্শ এবং সাহসী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে এই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।

গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকাল ৪টায় ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাইয়ুম চৌধুরী বলেন, “সংস্কার সংস্কার বলে গলা ফাটিয়ে লাভ নেই। রাজনৈতিক বৈরী পরিবেশেও বিএনপি বহু আগে থেকেই সংস্কারের জন্য কথা বলেছে। বিএনপির ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের দফা জনগণের চাহিদা অনুযায়ী তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন,  “আবারও আমরা একটি মুক্ত-স্বাধীন দেশে বাস করবো”—এই প্রত্যাশা নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তাঁর নির্দেশে সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হয়ে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি।  ২৮ অক্টোবর ২০২৩ তারিখে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে সিলেটের নেতাকর্মীরা সামনের সারিতে থেকে আন্দোলন করেছে। সেই দিন পুলিশি হামলা, গুলিবর্ষণ ও সহিংসতার মুখে আমরা এক চুলও পিছু হটেনি। সেদিন মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, এবং পরবর্তী আড়াই মাস ধরে চলা আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা পুলিশের নির্যাতন, মামলা এবং গ্রেপ্তারসহ নানা ধরনের বাধা সত্ত্বেও রাজপথ ছাড়েননি।

তিনি জানান, “এই গণতান্ত্রিক আন্দোলনে অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, একজন প্রাণ হারিয়েছেন, শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। ২০২৪ সালের ৭ জানুয়ারি ফ্যাসিস্টদের নির্বাচন বয়কটের সময় সারাদেশের ন্যায় সিলেট আন্দোলনমুখর জনপদে রূপ নিয়েছিল।

তিনি আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্টদের আমলে যারা নির্বাচন করেছে কিংবা যেকোনোভাবে সহযোগিতা করেছে তাদেরও প্রতিহত করতে হবে। তখন যারা রাতে আওয়ামী লীগ, দিনে বিএনপি করেছে, তাদের সাথে কোনো বন্ধুত্ব চলবে না। দল করলে দলীয় শৃঙ্খলা মানতে হবে। ভদ্রতাকে দুর্বলতা ভাববেন না। দলের শৃঙ্খলা বিরোধীদের একদিনও দলে করতে দেবো না, তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, বিগত দিনে খালেদা জিয়া সরকার থাকার সুবাদে ফেঞ্চুগঞ্জে বহু উন্নয়ন হয়েছে। তখন ফেঞ্চুগঞ্জের রাস্তাঘাট সিলেট-ঢাকা মহাসড়কে রূপান্তরিত হয়েছিল। যাদের কোনদিন দলের আন্দোলনে দেখা যায়নি, তারা দলের ভুলভাল পরিচয় দিয়ে জনগণের সামনে দাঁড়াচ্ছে। তারা এভাবে দাঁড়াতে পারবে না, ইতিমধ্যে অনেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সামনে গণতন্ত্রের দ্বার উন্মোচিত হয়েছে, তা অব্যাহত রাখতে দল যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে। তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান নির্ধারণ করবেন। তার আগে অমুক ভাই তমুক ভাই বলে দলকে যারা বিভক্তির রেখায় টানছেন তাদের বিরুদ্ধে দল প্রমাণসাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নিবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এনায়েত হোসেন রুহেল এবং পরিচালনা করেন উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহিন আহমদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুহিনূর আহমদ ও সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার উদ্দিন ফেদল, সহ-সভাপতি মহিবউদ্দিন বেলাল, রেজাউর রহমান চৌধুরী রাজু, ফখরুল ইসলাম পাপলু, সাদিকুর রহমান টিপু, জিয়াউল হক জিয়া, সাহেদ উদ্দিন মেম্বার, বিএনপি নেতা আব্দুস সালাম জুয়েল, আতাউর রহমান চৌধুরী মনাই, জামাল আহমদ চৌধুরী, আকরাম হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আছাদুর রহমান, রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক সাজু আহমেদ খান, এহসান সাহেদ, সিপন আহমদ পাঠওয়ারী, জহিরুল ইসলাম তানিম, ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সঞ্জিদ আলী, জেলা কৃষকদলের সদস্য ইউসুফ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেদুল হাসান চৌধুরী, বদরুল ইসলাম খান, তুহিন চৌধুরী, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, শেখ ওয়েছ আহমদ মিটু, সলছুর রহমান, জয়ফুর রহমান পারভেজ, শামিম আহমদ, বাদল আহমদ, নুরুল ইসলাম নাহিদ, ডা. আজাদ, নজরুল ইসলাম, আবদুল গনি তাজিবুর, সেলিম আহমদ, ফখরুল ইসলাম নিশাত, জেবুল আহমদ, বিদুৎ শাহ, নাসির উদ্দীন লিটন, মোহাম্মদ আলী রাসেল, আলমগীর হোসেন, কমল হাসান বাবর, সজিবুর রহমান সজিব, ইসলাম উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান রফি, সাবেক ছাত্রনেতা জুমাদুল করিম চৌধুরী, আব্দুল আহাদ, খালেদুল হাসান চৌধুরী খালেদ, আহসান হাবিব, কাউসার তরফদার, লিটন আহমদ, জাহেদ আহমদ, হোসেন আহমদ, দাহিরুল করিম রানা, রুহেল রহমান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল করিম ছায়মন, রাহিবুল হাসান চৌধুরী সুজন, সাহিন আহমেদ, রুহেল চৌধুরী, আলী আহমেদ শিপু, ১নং ইউনিয়ন সভাপতি মুহিবুর রহমান মান্না, রেজাউর রহমান রাজু, মহিউদ্দিন আশিক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি দলের ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে