editor
প্রকাশিত: 9:15 PM, June 23, 2018

ছাত্রদলের বিক্ষোভ মিছিল কর্মসূচিতে পুলিশের ধাওয়া (ইনসেটে) আটক কৃত ছাত্রদল নেতৃবৃন্দ।
সিলেটের কাজিরবাজারে পুলিশের বাধার মুখে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল কর্মসূচি পন্ড হয়ে গেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রায় ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশকে লক্ষ্য করে ছাত্রদল নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে। এসময় কাজীরবাজার ও আশপাশের এলাকা থেকে অন্তত ২০ ছাত্রদল নেতাকর্মীকে জনকে আটক করা হয়।
শনিবার বিকেল ৩টার দিকে ছাত্রদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ এসে বাধা দেয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, কারান্তরিণ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের জন্য কাজিরবাজার এলাকায় জড়ো হয়েছিলেন।
এসময় সিলেট কোতোয়ালি থানা পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাইক কেড়ে নেয় এবং অন্তত ২০ জন নেতাকর্মীকে আটক করে।
এতে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা হামলার চেষ্টা করলে পুলিশ গুলি ছুঁড়ে। অন্যদিকে একটি বিশ্বস্থসূত্র জানিয়েছে, পুলিশ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসার ভিতর থেকেও কয়েকজন ছাত্রদল নেতাকর্মীকে আটক করেছে।
আটককৃতদের মধ্যে রয়েছেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক চৌধুরী মোহাম্মদ সুহেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আফসর খান, সাবেক ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মানিক, রাহিয়ান চৌধুরী রাহি, ফেঞ্চুগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা তপু আহমদ খান, সিলেট পলিটেকনিক্যাল ইন্সটিটিউট ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পি এল চন্দ শ্রীবাস। অন্যদের নাম ঠিকানা জানা যায়নি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই আনোয়ারা বেগম ও এসআই অনুপ কুমার চৌধুরী। এ ব্যাপারে বিস্তারিত জানতে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের মোবাইল ফোনে কয়েকবার কল দেয়া হলেও তার ফোন রিসিভ হয়নি। তবে সংবাদটি লিখা পর্যন্ত ২জন ছাত্রদল নেতাকে জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও