editor
প্রকাশিত: 4:27 PM, April 27, 2025
শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে গত বুধবার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূন:নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করা হয় সেই ধারাবাহিকতায় কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কাছে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে রবিবার (২৭ এপ্রিল) স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ সমিতি সিলেটের আহবায়ক বিশিষ্ট ব্যাংকার মো: কবিরুল ইসলাম, সমিতির সদস্য সচিব ও শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন, সমিতির সাবেক সহ সভাপতি বিশিষ্ট যুবনেতা এম.সোয়েব আহমদ, রেজওয়ানুল হক, সাবেক যুগ্ম সম্পাদক বিশিষ্ট ছাত্রনেতা শিহাব খান, সমিতির সাবেক দপ্তর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম জে এইচ জামিল, সমিতির সাবেক আইন বিষয়ক সম্পাদক সিলেট মহানগর জজ কোর্টের অতিরিক্ত কৌশলী এডভোকেট আব্দুল হালিম রায়হান, সমিতির সাবেক সমাজসেবা সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, সমিতির সিনিয়র সদস্য দমইনুল ইসলাম শাহীন, বশির আহমদ ফারেস, আলী আহমদ ভুঁইয়া, সমিতির সাবেক সহ অর্থ সম্পাদক ছাত্রনেতা রাজিব হোসাইন প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে বক্তারা বলেন, বিশ্বিবদ্যালয় স্থাপন নিয়ে সবধরনের ষড়যন্ত্র বন্ধ করে দ্বিতীয় দফায় নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম চালু রাখার জোর দাবি জানান। প্রকল্প নিয়ে যদি আর কোন ষড়যন্ত্র করা হয় তা হলে ঐক্যবদ্ধভাবে সুনামগঞ্জবাসী আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দিয়েছেন। নতুন করে স্থানান্তরের দাবি যারা তুলেছেন তারা জেলাবাসীর সুবিধাজনক জায়গা থেকে বিশ্ববিদ্যালয় স্থানান্তর করে ভারতের সীমান্তবর্তী এলাকায় স্থাপনের দাবি করছেন যা অত্যন্ত দুঃখজনক ও রহস্যজনক। দ্রুত প্রশাসনিক ও একাডেমিক ভবন স্থাপন এবং শিক্ষার্থীদের পরিবহন ও আবাসিক সমস্যা লাঘবের দাবি জানান। বিজ্ঞপ্তি
3 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 5 সোমবার (২১ সেপ্টেম্বর)
2 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
4 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
1 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
4 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
6 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
7 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
2 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা