editor
প্রকাশিত: 12:21 AM, October 5, 2022

প্রবাসে সফল নারীরা দেশের উন্নয়নে ভুমিকা রাখছেন : জুলিয়া যেসমিন মিলি
যুক্তরাস্ট্র প্রবাসী সাংবাদিক পাপড়ি ও উদ্যেক্তা নিমপিয়াকে নারী সাংবাদিক কেন্দ্রের সংবর্ধনা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (প্রধানমন্ত্রীর কার্যালয়) সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক, উপসচিব জুলিয়া যেসমিন মিলি বলেছেন- দেশের সীমানা পেরিয়ে আজ বর্হিবিশ্বেও বসবাসকারী আমাদের দেশের নারীরা কৃতিত্বের সঙ্গে সুনাম অর্জন করছেন। তারা কেউ সাংবাদিকতায়, কেউ ব্যবসায় সফলতা অর্জন দেশের ভাবমুর্তিকে উজ্জল করে চলেছেন। তারা আমাদের দেশের নারীদের অনুপ্রেরণা। তিনি বলেন- প্রবাসী নারীরা শুধু যে বিদেশে অবদান রাখছেন তা নয়, তারা আমাদের দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শরীক হচ্ছেন। আগামীর বাংলাদেশ বির্ণিমানে তাদের আরো এগিয়ে আসতে হবে। বিশেষ করে বাংলাদেশের পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীদের অংগ্রহন নিশ্চিত করতে হবে।
তিনি সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের জিন্দাবাজারের গ্রান্ড বাফেট হোটেলের হলরুমে নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটি আয়োজিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রবাসে সফল দুই নারী, বাংলা প্রেসক্লাব মিশিগানের সহ সভাপতি ও মিশিগান প্রতিদিন এর সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি ও যুক্তরাজ্য প্রবাসী নারী উদ্যোক্তা হামিংবার্ড চিলড্রেন কেয়ার সেন্টারের মালিক ফাহানা চৌধুরী নিমপিয়ার সম্মানে সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়।
নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সভাপতি বিলকিস আক্তার সুমির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনিকা ইসলামের পরিচালনার সংবর্ধনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আসমা কামনার, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মারিয়াম চৌধুরী মাম্মি, সিটি কাউন্সিলর শাহানারা বেগম।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির সহ সভাপতি সুমা জায়গীরদার। এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- নারী সাংবাদিক কেন্দ্র সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ ফাতেমা সুলতানা অন্যা, দপ্তর সম্পাদক সম্পাদক মাসুদা সিদ্দিকী রূহি, নারী উদ্যেক্তা আসমাউল হুসনা, কার্যকরী সদস্য হাবিবা আক্তার, ফাবিয়া শাহ ফরিদী, তাহমিনা আক্তার তমা, মাহবুবা জান্নাত প্রমুখ।
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে
‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার
অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী