editor
প্রকাশিত: 5:26 PM, May 7, 2025
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রণিখাইল ইউনিয়নের খাগাইল বাজারে প্রকাশ্যে চলছে ভারতীয় পণ্য বিক্রয়। ভারতীয় গরুসহ মাদক ব্যবসায় চলছে রমরমা। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশাসনকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে ভারতীয় পণ্যের ব্যবসা।
সরেজমিন বাজারে গিয়ে দেখা যায়, ভারত থেকে আসছে গরু-মহিষসহ নানা ধরনের পণ্য ও মাদক বিক্রয় হচ্ছে। ভারতীয় চিনি, পেঁয়াজ, চা পাতা, শাড়ি, জামা, প্রসাধনসামগ্রী, মোটরসাইকেল, মোবাইল ফোন, জুতা, টায়ার, ওষুধ ও যানবাহনের পার্টস। সীমান্ত এলাকায় চোরাচালানিদের যেন উৎসব চলছে। ঈদ উল আযহাকে সামনে রেখে দিন-রাত পণ্য আনা হচ্ছে এই বাজারে। খাগাইল বাজারে নির্দিষ্ট স্থানে রাখা হচ্ছে পণ্যে। পূর্বের মত ৫ আগস্টের পরও বাজারে নিয়ন্ত্রণ করে আসছেন স্থানীয় আওয়ামী লীগ ও জনপ্রতিনিধিরা। কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের কর্মচারী ও থানা পুলিশের কয়েকজন ওসি ও এসআই জড়িত থাকার অভিযোগ রয়েছে।
কোম্পানীগঞ্জের উত্তর রণিখাই ইউনিয়নের বরম সিদ্দিপুর, মাঝেরগাঁও, উৎমা, লামাগ্রাম ও তুরং এলাকা দিয়ে প্রতিদিন ১ থেকে ১৫ শত গরু সহ ভারতীয় পণ্যে আসছে। পাশের বিছনাকান্দি বাজার থেকে উত্তর রণিখাই হয়ে গোয়াইঘাটের তোয়াকুল ফুলতৈল ছগাম হয়ে স্থানীয় খাগাইল বাজারে আসে। ভোর ৫ টা হতে রাত ৮ পর্যন্ত প্রকাশ্যে অবৈধ পণ্যে বিক্রয় হয়।
খাগাইল বাজারের ভারতীয় গরু ও পণ্যের ব্যবসায় নিয়ন্ত্রন করনে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও দক্ষিণ রণিখাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল মেম্বার, তার সহযোগি আওয়ামী লীগের বুরহান উদ্দিন, মঈন উদ্দিন, খলিল ও সিরাজ। অবৈধ ব্যবসাকে বৈধতা দিতে স্থানীয় যুবদল নেতা ফরিদ উদ্দিন, বিএনপি নেতা মোতালিবসহ একটি অংশকে সাথে রেখেছেন আওয়ামী লীগ চক্র। এছাড়া পুলিশের পক্ষ থেকে তাদের সাথে রয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানের প্রতিনিধি হিসেবে দক্ষিণ রণিখাই ইউনিয়নের বিট অফিসার এসআই আসিফ ও এসআই তন্ময়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহারের নাম ব্যবহার করে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামীম আহমদের আস্থাবাজান উপজেলা ছাত্রলীগের সাবেক এক যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ের অফিস সহকারী দিপ্তী রাণী শর্ম্মা বিরুদ্ধে খাগাইবাজারের অবৈধ ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও সে উপজেলা প্রশাসনে সকল সিদ্ধান্ত আওয়ামী লীগ শীর্ষ নেতৃবৃন্দকে প্রদান করে। উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা আবিদা সুলতানা এই অভিযোগে তাকে তার কক্ষে যেতে বারণও করেন। কিন্তু বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন ধরণের ফায়দা হাসিল করছেন এবং আওয়ামী লীগের লোকদের বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করছে। ছাত্রলীগের সাবেক নেতা ও দিপ্তী যোগসাজেশে অবৈধ সকল কার্যক্রমকে বৈধতা দিচ্ছে। ক্ষমতার অপব্যবহার করে সাবেক ছাত্রলীগ নেতা ও দিপ্তী নিয়োগ হয়েছিলে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীমের পিতা মরহুম আব্দুল বাছিত উপজেলা চেয়ারম্যান থাকায় অবস্থায়। সাবেক ছাত্রলীগ নেতা উপজেলা প্রশাসনের সভায় অবৈধ ভারতীয় পণ্য সহ বিভিন্ন বিষয়ের উপর অভিযানের সিদ্ধান্ত নিলে তা দ্রুতগতিতে পুলিশ ও দক্ষিণ রণিখাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল মেম্বার, বুরহান ও জমির উদ্দিনসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেয়।
এছাড়াও ভোলাগঞ্জ রেলওয়ের বাংকার, খাইরাগ ও দলাই ব্রিজের নিচ থেকে অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি অভিযানের সিদ্ধান্ত নিলে সাথে সাথে সাবেক ছাত্রলীগ নেতা ও দিপ্তী অবৈধ ভাবে পাথর ও বালু উত্তোলনকারী বাট্টি আমিনুল, কামাল হাজী, রুবেল আহমদ বাহার ও তার ভাই গিয়াস উদ্দিন ও কাজল মেম্বারকে জানিয়েদেন। যার ফলে অভিযানে গিয়ে কিছুই পায় যায় না। বাট্টি আমিনুল, কামাল হাজী ও রুবেল আহমদ বাহরের সাথে কোম্পানীগঞ্জ থানার ওসি ও এসআই তন্ময়ের যোগসাজেশ রয়েছে।
এই বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন নাহার জানান, বিষয় সম্পর্কে আমি অবগত নয়। যদি কোনো ধরনের অভিযোগ আসে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, এই বিষয়ে আমি কিছু জানিনা। পুলিশের সম্পৃক্ততার কথা জানতে চাইলে তিনি অবগত নন বলে জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন