editor
প্রকাশিত: 3:42 PM, May 11, 2025
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চানপুর গ্রামে নদী ভাঙ্গন পরিদর্শনে গিয়ে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সংশ্লিষ্ট্রদের প্রতি অনিতিবিলম্বে নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে বলেন, সুরমার নদীর তীব্র ভাঙনের কারণে লামাকাজী ব্রিজের থেকে শুরু করে সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড পর্যন্ত সুরমা নদী যে দিক দিয়ে গিয়েছে কয়েকটি স্থান ছাড়া বাকি সকল স্থান ভাঙনের শিকার। ইতোমধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে শতাধিক বসতঘরসহ বিভিন্ন স্থাপনা। বর্তমানে হুমকির মুখে গ্রামের ঘরবাড়ি। নদী ভাঙনের কারণে বসতভিটা নিয়ে গ্রামবাসী আতঙ্কে দিনযাপন করছেন। এভাবে ভাঙতে থাকলে গ্রামটি প্রায় বিলীন হয়ে যাবে। যত দ্রুত সম্ভব গ্রামবাসীকে ভাঙন থেকে রক্ষায় কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করতে হবে। এসময় খন্দকার মুক্তাদির বলেন, এক্ষেত্রে আমাদের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা তা করবো।
রবিবার (১১ মে) সকালে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক শামীম আহমদ, বিএনপির পাড়া কমিটির আহবায়ক মতছির আলী, সদস্য সচিব আফাজ উদ্দিন, সাহেবেরগাঁও পাড়া কমিটির আহবায়ক আবু তালিব, সদস্য সচিব আবুল হোসেন, শেখপাড়া পাড়া কমিটির আহবায়ক এডভোকেট রাজন, সাধারণ সম্পাদক শামীম আহমদ, সহ-সভাপতি আবিদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ লিমন, সুজন আহমদ জয়, শ্রমিক দলের যুগ্ম আহবায়ক রাব্বি আহমদ রাজ, কাঁচা মিয়া, শফিক মিয়া, কুটু মিয়া, ফারুক হোসেন, ছালেন আহমদ, জুম্মান আহমদ, কালাম আহমদ, ইমন আহমদ, অন্তর, সোহেব, কামরান আহমদ, আলী আকবর, আবুল কাশেম, সাদিক আহমদ, আতিকুর রহমান, মানিক, পাবেল আহমদ, রাসেল আহমদ, কাওছার আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি
6 সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
2 শাহী ঈদগাহ খেলার মাঠে উইমেন্স চেম্বারের মেলা আয়োজন বন্ধ এবং দোকানপাট বন্ধের সময়সীমা রাত ৮টার পরিবর্তে ৯টা পর্যন্ত বর্ধিত
5 নবম জাতীয় বেতন স্কেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হওয়ায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘সর্বস্তরের কর্মচারীবৃন্দ’-এর উদ্যোগে আনন্দ
7 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বিশাল আনন্দ
4 সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে জেলা প্রশাসক (ডিসি) বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ দোকান মালিক
3 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন
6 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি এবং আব্দুস সালাম
4 জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর সিলেট জেলা শাখার নতুন যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কৃতিসন্তান, বিশিষ্ট