editor

প্রকাশিত: 7:24 PM, October 5, 2022

সিলেট থেকেই স্বৈরাচারের বিদায় ঘন্টা বাজবে : কাইয়ুম চৌধুরী

সিলেট থেকেই স্বৈরাচারের বিদায় ঘন্টা বাজবে : কাইয়ুম চৌধুরী

সিলেট থেকেই স্বৈরাচারের বিদায় ঘন্টা বাজবে : কাইয়ুম চৌধুরী

সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগের বেপরোয়া লুটপাটের কারনে দেশ আজ বির্যস্ত। তারা ক্ষমতা দখল করে সর্বক্ষেত্রে লুটপাট চালাচ্ছে। বিশেষ করে বিদ্যুৎ বিভাগে লুটপাটের সকল রেকর্ড অতিক্রম করেছে। যার কারনে দেশের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। দ্রব্যমূল্য আজ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। এসব ন্যায্য দাবী নিয়ে প্রতিবাদ কর্মসূচিতে সরকার নিজ দলের পেটুয়া বাহিনী ও পুলিশকে ব্যবহার করে নির্বাচারে গুলি করে তারা মানুষ হত্যা করছে। এপর্যন্ত চলমান আন্দোলনে বিএনপির ৫ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। ইতিহাস বলে শহীদদের রক্ত কখনো বৃথা যায়না। এই চলমান আন্দোলন গতিশীল করার লক্ষ্যে দেশব্যাপী বিভাগীয় সমাবেশ করা হচ্ছে। আগামী ১৯ নভেম্বর সিলেটেও বিভাগীয় সমাবেশ হবে। সিলেটের এই সমাবেশ থেকেই স্বৈরাচারের বিদায় ঘন্টা বেজে যাবে ইনশাআল্লাহ।

বুধবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইতালির সিসিলি পালেরমো বিএনপির উদ্যোগে ও সিলেট জেলা বিএনপির আয়োজনে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সরকার বাংলাদেশ গণতন্ত্রকে ধ্বংস করতে দেশের সব গণতন্ত্রের প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করছে। আওয়ামী লীগ স্বাধীনতার ৫০ বছরে এসে দেশকে একনায়কতন্ত্র রাষ্ট্রতে পরিণত করতে চায়। তারা গঠনমুলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি সহ্য করতে পারে না। তাই সরকার সিলেট অঞ্চলের প্রিয় নেতা এম. ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। ইনশাআল্লাহ দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা হলে ইলিয়াস আলীকে খোঁজে বের করা হবে।

ইতালির সিসিলি পালেরমো বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান জামালের সভাপতিত্বে ও বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, দেশের মানুষ আজ স্বৈরাচারের বিরুদ্ধে জেগে উঠেছে। বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনে সাধারণ মানুষের সম্পৃক্ততা দেখে সরকার পাগল হয়ে গেছে। তারা এখন যেকোন মূল্যে জনগনের প্রতিবাদকে থামিয়ে দিতে চায়। সময় ফুড়িঁয়ে আসছে। অতিশীঘ্রই এই স্বৈরাচারের পতন হবে ইনশাআল্লাহ।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গৌছ খান, জেলা বিএনপি নেতা মাহবুবুল হক চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা বিএনপি নেতা এডভোকেট এম.এ তাহের, বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, অল্ডহাম বিএনপির সভাপতি জামাল উদ্দন, জেলা বিএনপি নেতা জালাল খান, মাহবুব আলম, সুরমান খান, আবু সুফিয়ান, বখতিয়ার আহমদ ইমরান, সুমেল আহমদ চৌধুরী, হারুনুর রশিদ, শাহিন আলম জয়, আবুল কাশেম প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন