admin
প্রকাশিত: 7:29 PM, May 23, 2025
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র- স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবিতে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) বিকালে মহানগরের ধোপাদিঘীরপাড় থেকে মিছিলটি শুরু হয়ে বন্দরবাজার কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর ছাত্রদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশরাফুল আলম মাহি। জেলা ছাত্রদল নেতা এম এ আহাদ শোয়েব ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফয়েজ আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট কোতোয়ালি থানা ছাত্রদল নেতা সপ্তাংশু দাস, আহমেদ জামান আরিফ, মহানগর ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, এমসি কলেজ ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত ও মোস্তাক আহমদ শাকিল।
উপস্থিত ছিলেন সিলেট ল’ কলেজ ছাত্রদল নেতা এনামুল ইসলাম, সাব্বির হোসেন, দক্ষিণ সুরমা কলেজ ছাত্রদল নেতা মাসুদ আহমদ, এমসি কলেজ ছাত্রদল নেতা মাহিন আহমেদ, কানাইঘাট সরকারি কলেজ ছাত্রদল নেতা আবুল কাশেম, বাদশা আহমদ, ইমদাদ হোসেন, জালালাবাদ থানা ছাত্রদল নেতা ইশতিয়াক আহমেদ রোহান, মারুফ আহমদ, শাহপরাণ থানা ছাত্রদল নেতা ইমরান আহমদ, শাকিল নুর, মুন্না আহমদ, ৫নং জকিগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নাঈম উদ্দিন, সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা বাদন ইসলাম, মুরাদ আহমদ মদন মোহন কলেজ ছাত্রদল নেতা আশরাফ আহমদ, নুরুজ্জামান সাকিব, নাঈম আহমদ, নির্মল দাস, কামরুল ইসলাম, জাকির আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা সোহান আহমদ, মাহির, গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদল নেতা নূর হোসাইন, আনোয়ার হোসেন, মুহিব্বুল্লাহ, কুরেশি ওয়াসিফ, তায়েফ আহমদ, আহমদে রেদওয়ান, আহিফ আরমান, বাপ্পি, জিসান,জাকির আহমদ,সাব্বির, রানা, মিজান, রাজু আহমদ, তায়েফ ইফতি ও আতিফ আহমদ আরমান প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন