admin

প্রকাশিত: 11:13 AM, January 3, 2023

সুনামগঞ্জের বারেকটিল্লায় এক দম্পতির উপর দূবৃত্তদের হামলা ।। গর্ভবতী স্ত্রীকে ধর্ষণ, স্বামীকে হত্যার চেষ্ঠা

সুনামগঞ্জের বারেকটিল্লায় এক দম্পতির উপর দূবৃত্তদের হামলা ।। গর্ভবতী স্ত্রীকে ধর্ষণ, স্বামীকে হত্যার চেষ্ঠা

সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন বারেকটিল্লা এলাকায় মুখোশধারী ৬ দূবৃত্তের অমানবিক হামলার শিকার হয়েছেন এক দম্পতি। স্ত্রীসহ হামলার শিকার দ্বীন ইসলাম তাহিরপুর উপজেলার লাকমা গ্রামের মোঃ সাফিল মিয়ার পুত্র। দ্বীন ইসলাম তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে সুনামগঞ্জ শহরে যাওয়ার পথে ২ জানুয়ারী সোমবার দুপুর ০১টার দিকে এই ঘটনাটি ঘটে। দূবৃত্তরা পথরোধ করে জোরপূর্বক তাদের চোখ, মুখ, হাত বেধে ভারতীয় সীমান্তবর্তী নির্জন পাহাড়ি এলাকায় নিয়ে অমানবিক নির্যাতন ও মারধর করে। একপর্যায় তারা দ্বীন ইসলামের গর্ভবতী স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে ও দ্বীন ইসলামকে হত্যার চেষ্টা করে। এসময় পাহাড়ি উপজাতি একদল লোক ঘটনাটি দেখতে পেয়ে এগিয়ে আসলে দূবৃত্তরা পালিয়ে যায়। পরে ঐ উপজাতি লোকজন গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ঐ হাসপাতালে তারা চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, তাহিরপুর উপজেলার ‘১নং শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সাফিল মিয়ার পুত্র দ্বীন ইসলাম একজন কয়লা ব্যবসায়ী। স্থানীয় বড়ছড়ায় ‘মেসার্স দ্বীন ইসলাম এন্টারপ্রাইজ’ নামক তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ঘটনার দিন দুপুরে গর্ভবতী স্ত্রী কল্পনা আক্তারকে ডাক্তার দেখানোর জন্য মোটরবাইক যোগে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে যাচ্ছিলেন দ্বীন ইসলাম। দুপুর ১টার দিকে পথিমধ্যে বারেকটিল্লা এলাকায় যাওয়ার পর হঠাৎ ৩টি মোটরবাইক করে কালো কাপড়ের মুখঢাকা ৬ জন লোক এসে তাদের পথরোধ করে। কোনকিছু বুঝে উঠার আগেই দূবৃত্তরা জোরপূর্বক তাদেরকে মোটরবাইক থেকে নামিয়ে তাদের হাত, চোখ ও মুখ কালো কাপড় দিয়ে বেধে ফেলে। পরে জোরপূর্বক টেনেহেঁচড়ে তাদেরকে নিয়ে যায় পাশবর্তী ভারতীয় সীমান্ত সংলগ্ন নির্জন পাহাড়ি এলাকায়। কাপড় দিয়ে মুখ বাধা থাকায় তারা চিৎকার করতেও পারছিলেন না। সন্ত্রাসীরা পাহাড়ের ভিতর নিয়ে তাদেরকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখমপ্রাপ্ত করে। এক পর্যায় কল্পনা আক্তারকে তারা সংঘবদ্ধ ধর্ষণ করে। অমানবিক এই নির্যাতনে কল্পনা আক্তার অজ্ঞান হয়ে পড়ে। সন্ত্রাসীরা দ্বীন ইসলামকে শ্বাসরোধ করে হত্যার চেষ্ঠা করে। এসময় পাহাড়ি উপজাতি একদল লোক পাশ দিয়ে যাওয়ার সময় ঘটনাটি দেখতে পায়। তারা চিৎকার করে দৌড়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে আসে। উপজাতি দলটিকে দৌড়ে আসতে দেখে দূবৃত্তরা তাদেরকে রেখে পালিয়ে যায়। পরে ঐ উপজাতি লোকজন গুরুতর আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। ঐ হাসপাতালে বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

হাসপাতালে চিকিৎসাদীন দ্বীন ইসলাম এই প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের ওয়ার্ডের ইউপি সদস্য পদে আমার বাবা নির্বাচন করে বিজয়ী হয়েছেন। নির্বাচনে বাবার প্রতিদ্বন্ধি পরাজিত প্রার্থী ও তার পক্ষের লোকজন আমাদেরকে নানা সময়ে প্রাণনাশের হুমকি দিয়েছিল। তাছাড়া আমি “রিজিওনাল কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন (RCA)” নামে স্থানীয় একটি সামাজিক সংগঠনের সভাপতি। উক্ত সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় মাদক ও সীমান্ত চোরাচালান বিরোধী আন্দোলন, ধর্ষণ ও বাল্যবিবাহের মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করি। তাই এক্ষেত্রেও আমার অনেক শত্রু সৃষ্টি হয়েছে। এদের যেকোন পক্ষ আমাকে হত্যার জন্যে এই হামলা চালিয়েছিল। মুখ ও মাথা ঢাকা থাকায় আমি তাদের কাউকে চিনতে পারিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক