admin
প্রকাশিত: 12:32 AM, June 21, 2025
তারেক রহমান মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২০ জুন) বাদ এশা ১৩নং ওয়ার্ডের খুলিয়াপাড়া মাঠে মহিলাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথ অনুসরণ করেছেন বলেই তিনি একজন শুদ্ধ রাজনীতিবিদে রূপান্তরিত হয়েছেন। চিহ্নিত হয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কবজ হিসেবে। তিনি মানুষের স্বপ্ন পূরণের ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন।
তিনি আরোও বলেন, বাংলাদেশে শহীদ জিয়াউর রহমানের শাসনকালই হচ্ছে গৌরবের শাসনকাল, পথ নিদর্শনমূলক শাসনকাল। এই সময়টা অন্য কোনো শাসনের সঙ্গে মিলবে না। বেগম খালেদা জিয়া এই শাসন কাঠামো অনুসরণ করেছিলেন বলে তিনিও ইতিহাসের সেই মানুষ হিসেবে রূপান্তরিত হয়েছেন, যার কারণে এখন তিনি রাজনীতিতে না থাকলেও উচ্চ মাত্রায় অভিহিত হয়েছেন।
কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব সুয়েব আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মিনহাজ পাঠান, আব্দুল মুমিন, মহানগর বিএনপির প্রচার সম্পাদক বেলায়েত হোসেন মোহন, মুনিম আহমেদ, প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, গুলজার আহমদ, কুতুব উদ্দিন, বেলাল আহমদ, আব্দুস সবুর রাসেল, আবুল হোসেন, আব্দুল কাদির, নজরুল ইসলাম, রিপন আহমেদ, জসিম আহমেদ।-বিজ্ঞপ্তি
সিলেট সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ইসলামী সংগীত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী, দুস্থ স্বজনদের সঙ্গে আহার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন বাস্তবায়নে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা
সিলেটের ঐতিহ্যবাহী ব্যবসা প্রতিষ্ঠান কমলা ভান্ডার গ্রুপের সাবেক চেয়ারম্যান নীল কণ্ঠ রায়ের সহধর্মিণী ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান পুষ্প রায় আর
সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।