editor
প্রকাশিত: 8:34 PM, October 5, 2022

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন : হিরন মিয়া
জাতিসংঘের ৭৭ তম অধিবেশনে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে যোগদান শেষে দেশে ফিরলেন ৭নং মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মো: হিরন মিয়া। বুধবার (৫ অক্টোবর) বিকাল ৪টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে ভিআইপি লাউঞ্জের সামনে মোগলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ সহ ইউনিয়ন বাসীর উদ্যোগে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিমানবন্দরে দলীয় নেতা-কর্মী সহ ইউনিয়ন বাসী মো: হিরন মিয়াকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনাকালে মো: হিরন মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে ওঠছে। দেশকে কাঙ্গিক্ষত গন্তব্যে নিয়ে যেতে আমাদের সবাইকে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ-বিদেশে যে ষড়যন্ত্র চলছে, তা মোকাবেলায় সজাগ থাকতে হবে। তিনি আরো বলেন, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আর তার কন্যা, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন। জননেত্রীর এই কর্মসূচি বাস্তবায়নে আওয়ামী লীগের প্রত্যেক নেতা-কর্মী ও সমর্থককে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের সাবেক সদস্য ও বর্তমান সদস্য পদপ্রার্থী শাহ নূর হোসেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার সভাপতি নজির আহমেদ আজাদ, জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী তাজিদুল ইসলাম তাজিদ, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেছার আহমেদ, সদস্য নিজাম উদ্দিন, দুদু মিয়া, আলম আহমেদ, মনির উদ্দিন, নাজিম উদ্দিন, আখতার আহমেদ, মহিলা সদস্য পারভিন বেগম, আছমা বেগম, রংমালা বেগম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মানিক মেম্বার, আলতাব আলী, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, আওয়ামীলীগ নেতা শহিদ আহমেদ, কাহার আহমেদ, যুবলীগ নেতা বাবুল হোসেন, আব্দর রউফ, শফিকুর রহমান প্রমুখ বিজ্ঞপ্তি
2 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
5 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
1 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
3 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
3 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
1 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়