editor

প্রকাশিত: 9:03 PM, July 5, 2025

দেশের শ্রমজীবী, কৃষক, মেহনতী মানুষের জন্যই বিএনপি রাজনীতি করে: খন্দকার মুক্তাদির

সিসিকের ১৯ নং ওয়ার্ডের শ্রমজীবী মানুষদের সাথে মতবিনিময়

দেশের শ্রমজীবী, কৃষক, মেহনতী মানুষের জন্যই বিএনপি রাজনীতি করে: খন্দকার মুক্তাদির

বিএনপি সবসময় মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ভোটের অধিকারের জন্য লড়াই করে: খন্দকার মুক্তাদির

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি দায়িত্ব পেলে মানবিকতার সাথে সব কিছু বিবেচনা করবে। তিনি অভিযোগ করে বলেন, কিশোর গ্যাংয়ের উৎপত্তি হয়েছিল আওয়ামী লীগের কারণে। ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক স্বার্থে এই কম বয়সী ছেলেদের ব্যবহার করেছিল। মূলত প্রতিপক্ষ রাজনৈতিক দলকে দমন করতেই তাদের ব্যবহার করা হয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় এলে কিশোর গ্যাংকে আইনের মাধ্যমে কঠোর হস্তে দমন করা হবে।
তিনি বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার রক্ষার জন্য লড়াই করেছে। আমরা চাই এই সিলেটে মিল ফ্যাক্টরি গড়ে উঠুক, যাতে শিক্ষিত যুবকসহ সব শ্রেণির মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়। আমরা শ্রমজীবী মানুষের সন্তানদের জন্য বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা নিশ্চিত করতে চাই। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই, যাতে তাদের ভবিষ্যৎ ধ্বংস না হয়। তিনি আরও বলেন, আজকে আপনাদের সামনে যা বলেছি, দায়িত্বে এলে সেগুলোই বাস্তবায়ন করে আপনাদের সামনে আসবো। তিনি বিএনপির অবস্থান তুলে ধরে বলেন, বিএনপি দেশের মানুষকে ভালোবাসে। জনগণই আমাদের শক্তি। তাই আমরা জনগণের কল্যাণে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করবো। এই দেশের শ্রমজীবী, কৃষক, মেহনতী মানুষের জন্যই বিএনপি রাজনীতি করে।

শনিবার (৫ জুলাই) ১৯ নং ওয়ার্ডের দপ্তরিপাড়া মাঠে শ্রমজীবী মানুষদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শ্রমজীবী নেতা আব্দুর রহিমের সভাপতিত্বে ও ১৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সুমনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, কোতোয়ালী থানা বিএনপির সদস্য সচিব শোয়েবুর রহমান শোয়েব, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতী রাহান উদ্দিন মুন্না, ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমদ, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান, সহ সভাপতি কয়েস আহমদ, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুচিত্র সেন বাবলু, মহানগর যুবদলের সহ-সভাপতি জুবায়ের আহমেদ,মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক কয়েস আহমদ, সুমন আহমেদ, মহানগর ছাত্রদলের সভাপতি ফজলে রাব্বী আহসান, যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম,সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম,জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক রাজন আচার্য্য। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন