editor

প্রকাশিত: 8:39 PM, July 25, 2025

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ইসলামিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবে: খন্দকার মুক্তাদির

বিএনপি ক্ষমতায় গেলে আধুনিক ইসলামিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করবে: খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিগত সতের বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের ইসলামিক শিক্ষা ব্যবস্থা সহ সকল ধরণের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি থেকে শুরু করেন সকল পর্যায়ে দলীয় করণ অযোগ্যদের পদায়ন, প্রশ্নপত্র ফাঁসসহ নানা অনিয়মের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ইসলামিক শিক্ষা ব্যবস্থার আধুনিক ও যুগোপযোগি করতে কাজ করবে।

তিনি শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের শিবের বাজারের রাজারগাঁও মাখজানুল উলুম দারুল হাদিস দ্বিপাক্ষিক টাইটেল মাদ্রাসায় মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, আধুনিক ইসলামিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদান, পাঠ্যক্রমে যুগোপযোগী পরিবর্তন আনা, শিক্ষক প্রশিক্ষণ এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলবে বিএনপি। আধুনিক কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং ইন্টারনেট সুবিধা, অনলাইন শিক্ষা এবং ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের সুযোগ তৈরি করবে আমরা।
তিনি আরোও বলেন, সাধারণ শিক্ষার সাথে মাদ্রাসার শিক্ষার একটি সমন্বয় সাধন করে যাতে শিক্ষার্থীরা উভয় শিক্ষাব্যবস্থার জ্ঞান অর্জন করতে পারে সেই দিকে লক্ষ্যে রেখে কাজ করবে বিএনপি। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল কয়ের কাসিমির সভাপতিত্বে ও শিক্ষক হাফিজ রেজাউল হকের পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামান নুরুল হুদা, আজির উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী আকবর।
আরোও উপস্থিত ছিলেন হাফিজ রুহুল আমিন, হাফিজ ক্বারী গিয়াস উদ্দিন, মাওলানা হাবিব আহমদ, মাওলানা কুতুব আল ফরহাদ, আমান আহসদ চৌধুরী, তানভির আহমদ, আজাদ মিয়া, সুলেমান আহমদ, আকরম মিয়া, ক্বারী মো নুরুল হক, জৈন উদ্দিন, টুনু মিয়া, রুস্তুম আলী, রেহমান আলী।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন