editor
প্রকাশিত: 5:15 PM, August 1, 2025
সিলেট সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প শনিবার (২ আগস্ট) নগরীর দাড়িয়াপাড়ারস্থ রসময় মেমোরিয়াল স্কুলে অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় ক্যাম্পের উদ্বোধন করবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা, নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
আয়োজকরা জানান, সিলেটে এই প্রথম এত বৃহৎ পরিসরে প্রায় এক হাজার রোগীকে একদিনে চিকিৎসা সেবা প্রদান করা হবে। এখানে দাঁত পরিস্কার, ছোট ও বড়দের দাঁত ফেলা এবং দাঁতের ফিলিং করা হবে। এছাড়াও বিনামূল্যে ঔষধ ও টুথপেস্টু প্রদান করা হবে। বিশিষ্ট চিকিৎসক ডা. জিয়াউর রহমান, ডা. আব্দুল কাইয়ুম, ডা. খালেদ ইবনে আশরাফ, ডা. সুমাইয়া ইসলাম, ডা. তাসলিন রহমানসহ ঢাকা ও সিলেটের প্রায় ৫২জন চিকিৎসক এখানে চিকিৎসা সেবা প্রদান করবেন। অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করছেন রুম্মন আহমদ ও ডা. সাইরাস হাজারী।
অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক রাসেল মামুন ইবনে রাজ্জাক। -বিজ্ঞপ্তি
2 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
2 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
5 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
5 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
6 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
3 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
3 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়