editor

প্রকাশিত: 7:35 PM, August 4, 2025

তফসিল ডিসেম্বরে, ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে

তফসিল ডিসেম্বরে, ভোট ফেব্রুয়ারির প্রথমার্ধে

অনলাইন ডেস্ক
আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সেই লক্ষ্যে নিজেদের যাবতীয় কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি। আগামীকাল ৫ আগস্ট বা ৮ আগস্ট জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই ভাষণে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা থাকবে। নির্বাচন কমিশনও সেই নির্দেশনার জন্য অপেক্ষা করছে।

ইসি সূত্রে জানা গেছে, চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ও ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের সময় ধরে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে ফেব্রুয়ারির ৫ থেকে ১২ তারিখের মধ্যে কোনো একদিন ভোটগ্রহণ হতে পারে। বিশেষ করে ১২ ফেব্রুয়ারি ভোটের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। ইসির লক্ষ্য এবার সর্বাধিক রাজনৈতিক দল ভোটে অংশগ্রহণ করবে। তাই ভোটের পর অন্তত দুই দিন ছুটি থাকবে- এ রকম চিন্তাভাবনা থেকে ভোটের দিন হিসেবে বৃহস্পতিবারকেই উপযুক্ত মনে করে ইসি।

আগামী নির্বাচনের জন্য সুনির্দিষ্ট সময় উল্লেখ না করায় অন্তর্বর্তী সরকারের ওপর ভোটের চাপও বাড়ছে। বিএনপিসহ অধিকাংশ দল ফেব্রুয়ারির মধ্যে ভোটগ্রহণের জন্য দাবি করছে। রাজনীতি সচেতন মানুষও দ্রুত নির্বাচনের প্রত্যাশা করছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে নির্বাচিত সরকারের অপেক্ষায় দেশ ও বহির্বিশে^র বন্ধুপ্রতিম দেশগুলো। তাই সরকারের ওপর ক্রমেই ভোটের চাপ বৃদ্ধি পাচ্ছে। যদিও সরকারের তরফ থেকে একাধিকবার বলা হয়েছে, ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টাঘোষিত সময়সীমার বাইরে একদিনও এই সরকার থাকবে না বলে জানানো হয়েছে।

তফসিল ঘোষণার বিষয়ে একটি ধারণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সংবিধানে কোনো পরিবর্তন না এলে আগের নিয়মে এবং প্রচলিত পদ্ধতিতেই আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে, তখন নির্বাচনের তারিখসহ মনোনয়নপত্র জমাদানের সময়সীমা ও প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

সিইসির এই বক্তব্য অনুযায়ী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হলে ১১ বা ১৪ ডিসেম্বর তফসিল হতে পারে বলে জানিয়েছে ইসির একটি সূত্র। তার আগে অবশ্যই প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত নির্দেশনা পেলে নিজেদের একটা কর্ম পরিকল্পনা জাতির সামনে তুলে ধরবে নির্বাচন কমিশন। শিগগিরই সেই কর্মপরিকল্পনা ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

নির্বাচনের প্রস্তুতি বিষয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, প্রস্তুতির বিষয়ে আমাদের রুটিন কাজ চলমান। ভোটগ্রহণ যখনই হোক না কেন, আমাদের প্রস্তুতি আমরা আগেই শেষ করতে চাই। আমরা অপেক্ষায় আছি সরকার থেকে কী নির্দেশনা আসে। সরকার থেকে নির্দেশনা পেলে সেই অনুযায়ী আমাদের কর্মপরিকল্পনা জানানো হবে।

ভোট আয়োজনে ইসির প্রস্তুতি : সংসদীয় আসনের সীমানা নির্ধারণের খসড়া প্রকাশ করা হয়েছে। সেই খসড়ায় ৩৯টির সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করেছে ইসি। এগুলোর ওপর এখন আপিল আবেদন গ্রহণ চলছে। তা আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে। এরপর আপিল নিষ্পত্তি করে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। নির্বাচনের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নির্ভুল ভোটার তালিকা। আগামী ১০ আগস্ট হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করবে ইসি। খসড়া ভোটার তালিকায় কারও তথ্যে ভুল থাকলে সংশোধনের সুযোগ মিলবে ১২ দিন। নির্বাচনী সামগ্রী কেনাকাটার টেন্ডার আহ্বান করা হয়েছে। এই কাজও চলমান। পর্যবেক্ষক নিবন্ধন আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ইসি।

নতুন রাজনৈতিক দল নিবন্ধন কার্যক্রম চলমান। এরই মধ্যে শতাধিক দলের আবেদনে ত্রুটি ও প্রয়োজনীয় তথ্য চেয়ে বেধে দেওয়া সময় গতকাল রবিবার শেষ হয়েছে। এখন চূড়ান্ত যাচাই বাছাই শেষে চলতি মাসেই নতুন দলগুলোর নিবন্ধন কার্যক্রম শেষ হতে পারে। এ ছাড়া ভোটকেন্দ্র স্থাপন ও কেন্দ্র ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ জারি করেছে ইসি। নির্বাচনী আচারণবিধির খসড়াও চূড়ান্ত। নির্বাচন ও ভোটগ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ কার্যক্রম চলমান। বাকি শুধু আরপিওসহ আইন ও বিধিমালাগুলো সংশোধন। এ জন্য সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ইসি। আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন- এটা চূড়ান্ত করেছে ইসি। এ ছাড়া নির্বাচন ঘিরে ইসির মাঠপর্যায়ের কর্মকর্তাদের রদবদল শুরু হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, এবার ভোটের সময় দায়িত্ব পালনের জন্য প্রিসাইডিং ও পোলিং অফিসারসহ সবমিলিয়ে নির্বাচনসংশ্লিষ্ট প্রায় ৯ লাখ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটগ্রহণের জন্য ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্র মেরামতসহ প্রস্তুত করা হচ্ছে প্রায় ৪৬ হাজার কেন্দ্র। সাধারণত ভোটগ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়।

নির্বাচনী আইনশৃঙ্খলা বাহিনী : সম্প্রতি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে নির্বাচনকালীন সারা দেশের আইনশৃঙ্খলা রক্ষা, ভুয়া তথ্য প্রতিরোধ এবং প্রশাসনিক প্রস্তুতির ওপর বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে বলা হয়েছে নির্বাচন কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর ৮ লাখ সদস্য নিয়োজিত থাকবে।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে নির্বাচন বিশ্লেষক ড. আব্দুল আলীম বলেন, নির্বাচন আয়োজনের জন্য এরই মধ্যে ইসির কাজগুলো দৃশ্যমান হয়েছে। সরকারের পক্ষ থেকে একটা নির্দেশনা থাকলে ভালো হতো। কিন্তু নির্দেশনা না পেলেও প্রস্তুতি নিতে সমস্যা হওয়ার কথা না। যে সময় রয়েছে এর মধ্যে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে।

নির্বাচন বিশ্লেষক ও রাজনৈতিক দলের নেতারা মনে করেন, ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে। জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারবে নির্বাচিত সরকার

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি: জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

আন্তর্জাতিক বিজয়ী হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের সংবর্ধনা

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়