admin
প্রকাশিত: 10:35 PM, August 19, 2025
অনলাইন ডেস্ক
নানা রকম শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয় তাহলে অবশ্যই গণতন্ত্র উত্তরণের পথ সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
সংবিধান কিংবা লিখিত বিধি-বিধান দিয়ে কখনোই ফ্যাসিবাদ ঠেকানো যায় না মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র এবং রাজনীতিতে যদি ফ্যাসিবাদ ঠেকাতে হয় তাহলে অবশ্যই জনগণকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার কোনই বিকল্প নেই। সরাসরি ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অধিকার প্রয়োগের যে চর্চা, এই চর্চার মধ্যেই রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ শক্তিশালী হয়ে উঠে। জনগণ শক্তিশালী না হলে রাষ্ট্র এবং সরকার, অর্থাৎ জনগণ রাজনৈতিকভাবে যদি শক্তিশালী না হতে পারে, রাজনৈতিকভাবে যদি জনগণকে শক্তিশালী করা না যায় তাহলে রাষ্ট্র এবং সরকার শক্তিশালী হয়ে উঠতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণকে শক্তিশালী করা কিংবা প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নির্বাচনী হচ্ছে জনগণের সরাসরি ভোটের যে নির্বাচনী ব্যবস্থা, সে নির্বাচনই হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম। সুতরাং নানা রকম উপায় বা শর্ত আরোপ করে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয় তাহলে অবশ্যই গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে।
তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে। এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ দীর্ঘ দেড় দশকেরও প্রায় বেশি সময় পর আমরা বিশ্বাস করি, আমরা প্রত্যাশা রাখি, আশা করি- আমরা নির্ভয়ে, নিরাপদে নিজেদের ভোট দিয়ে, নিজেদের পছন্দের প্রার্থীকে, নিজেদের পছন্দের এজেন্ডাকে বাস্তবায়ন করে জনপ্রতিনিধনের মাধ্যমে বাস্তবায়ন করার নিজেদের ম্যানিফেস্টোকে বাস্তবায়ন করার সুযোগ পাবেন দেশের জনগণ। তবে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে ফ্যাসিবাদীবিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহকর্মী, যোদ্ধা- কোন কোন রাজনৈতিক দলের বা তাদের সদস্যদের বক্তব্য ও মন্তব্যে জনগণের মনে নানা জিজ্ঞাসা জন্ম দিয়েছে।
তারেক রহমান বলেন, গণতন্ত্রের পক্ষের শক্তির সকল রাজনৈতিক দলগুলোর তাদের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, গণতান্ত্রিককামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত, পরাজিত, পলাতক এবং ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। এ ব্যাপারে আমি সারাদেশের জনগণকে সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, শুধুমাত্র ২০২৪-এর গণঅভ্যুত্থানে স্বেচ্ছাসেবক দলের ২৪ জন সহকর্মীকে আমরা হারিয়েছি, ২৪ জন সহকর্মী শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরো বহু। দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে আমরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বাই বাবুসহ অনেক সহকর্মীকে আমরা হারিয়েছি। অনেক সহকর্মী বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছেন। যারা বিভিন্নভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, মোস্তাফিজুর রহমান প্রমুখ। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও ফ্যাসিস্ট সরকারবিরোধী আন্দোলনে গুম পরিবারের সদস্যরা বক্তব্য রাখবেন। সভায় সাংগঠনিক রিপোর্ট তুলে ধরেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সস্পাদক নাজমুল হাসান।
5 ‘প্রতিভা বিকশিত কর, সুন্দর আগামী গড়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষা ও শিক্ষার্থীদের মেধার লালন এবং উন্নত চরিত্র গঠনের
2 অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে
6 ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
3 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। বিদ্যালয় প্রাঙ্গণে থাকা প্রায়
1 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
5 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
1 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক