admin

প্রকাশিত: 4:51 PM, August 30, 2025

‘আমারা আমাদের স্বজনদের জন্য আর কত অপেক্ষা করব ?’

গুম হওয়া নেতাদের ফিরে পেতে সিলেটে গুম পরিবারের মানববন্ধন

‘আমারা আমাদের স্বজনদের জন্য আর কত অপেক্ষা করব ?’

1

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশে গুমের যে দুঃসহ বাস্তবতা আমরা দীর্ঘদিন ধরে দেখছি, তা মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ উদাহরণ। আজ আন্তর্জাতিক গুম দিবসে আমরা স্মরণ করছি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলীসহ শত শত নিখোঁজ নেতাকর্মীকে। বছরের পর বছর তাঁদের পরিবার কেবল অপেক্ষা আর অশ্রু দিয়ে সময় কাটাচ্ছে। গুম পরিবাররা স্বজনদের জন্য আর কত অপেক্ষা করবে? এভাবে কোনো সভ্য সমাজ চলতে পারে না। আমরা অন্তর্বতীকালীন সরকারের কাছে স্পষ্ট করে জানাতে চাই- কবে আমাদের স্বজনদের ফিরে পাব, আমাদেরকে আর কত অপেক্ষা করতে হবে? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম সংক্রান্ত একটি কমিশন করেছে। কিন্তু এই কমিশন কর্যত অকার্যকর রয়েছে। এটি কার্যকর করে যারা এখন পর্যন্ত গুম রয়েছেন তাদের অবস্থান বা পরিণতি জনগনের সামনে উপস্থাপন করুন।

5

শনিবার দুপুরে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুম হওয়া বিএনপির জাতীয় নির্বাহী সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলী, ছাত্রদল নেতা নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ, আনসার আলী সহ সকল স্বজনদের ফিরে পেতে আমরা গুম পরিবার, সিলেট আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

6

তিনি আরো বলেন, গুম নামক রাষ্ট্রীয় সহিংসতা শুধু ব্যক্তি বা পরিবারকে নয়, পুরো জাতিকে শোকাহত ও আতঙ্কগ্রস্ত করেছে। প্রতিটি মানুষ নিরাপদে ঘরে ফিরবে—এটাই মৌলিক অধিকার। অথচ এ দেশে আজও অনেক পরিবার জানে না তাঁদের প্রিয়জন কোথায়, বেঁচে আছেন নাকি আর নেই। এটি শুধু মানবাধিকারের লঙ্ঘন নয়, এটি গণতন্ত্র হত্যার ঘৃণ্য রূপ।

গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বোন ও সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে ও সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামালের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

6

প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, অবিলম্বে আমাদের গুন হওয়া সকল নেতাকর্মী ও স্বজনদের ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। মেজর জিয়াউল আহসানকে রিমান্ডে এসে জিজ্ঞাসাবাদ করুন। তখনই সকল তথ্য বেরিয়ে আসবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক সালেহ আহমদ খছরু, সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ময়নুল হক, দপ্তর সম্পাদক সাঈদ আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের ভাই ইশফাক আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক জাহেদ আহমদ তালুকদার, সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক শহিদুল হক সোহেল, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ট্রেজারার জহিরুল উদ্দিন তুহিন, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি চৌধুরীর মোহাম্মদ সোহেল, মহানগর বিএনপি নেতা মুহিবুর রহমান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পদক বোরহান আহমদ, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, বিএনপি নেতা রাসেল আহমদ, সামুন আহমদ, জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক লিটন আহমদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শফি আহমদ খান, মহিলা দল নেত্রী নাজমা বেগম, বিলকিস আক্তার, দিবা রানী দে বাবলি,  বিএনপি নেতা আব্দুল আজিজ মুন্না, স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান উদ্দিন রাজু, জেলা যুবদল নেতা আইনুল হক সুমন, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক জাহেদুর রহমান জাহেদ, সহ সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন শুভ প্রমূখ।

8

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

3 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

8 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

4 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

2 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

8 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

4 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

1
6