admin
প্রকাশিত: 11:52 AM, July 26, 2025

ভাংচুর ও আগুনে পুড়ে যাওয়া রাজু মিয়ার বসতঘর
বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলার বর্ণি নোয়াগাও গ্রামে স্থানীয় যুবলীগ কর্মী রাজু মিয়ার বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২৫ জুলাই শুক্রবার রাত ৯টায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় বিএনপি নেতা অলিউর রহমানের নেতৃত্বে বিএনপি ও জামায়াতের ৭/৮ জনের একটি দল এই ঘটনাটি ঘটিয়েছে। যুবলীগ কর্মী রাজু মিয়া স্থানীয় নোয়াগাও গ্রামের রহিম উদ্দিনের পুত্র, তিনি স্থানীয় যুবলীগের সদস্য।
জানা যায়, স্থানীয় বিএনপি নেতা অলিউর রহমানের সাথে যুবলীগ কর্মী রাজু মিয়ার রাজনৈতিক পূর্ব বিরোধ ছিল। রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে ঘটনার দিন ২৫ জুলাই শুক্রবার রাত ৯টায় অলিউর রহমানে নেতৃত্বে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৭/৮ জনের একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাজু মিয়ার বাড়িতে যায়। তারা রাজু মিয়ার সন্ধান করে, তাকে না পেয়ে উত্তেজিত হয়ে জোরপূর্বক তাদের বশতঘরে ঢুকে পড়ে। তারা বসতঘরের ভিতর তল্লাশী চালিয়ে রাজু মিয়াকে না পেয়ে তার পরিবারের লোকজনকে অকথ্য ভাষায় গালাগালি করে। এসময় বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা লাঠি, লোহার রড ও হকিস্টিক দিয়ে ঘরের ভিতর হামলা চালায়। তারা ঘরের আসবাবপত্র ও দরজা জানালা এলোপাতাড়ি ভাংচুর করে। এসময় পরিবারের লোকজন বাধা দিতে গেলে হামলাকারীরা তাদেরকে হুমকী দিয়ে তাড়িয়ে দেয়। একপর্যায় হামলাকারীরা রাজু মিয়ার বশতঘরে আগুন লাগিয়ে দেয়। পরে ভয়ে পরিবারের লোকজন চিৎকার করে। তাদের চিৎকার শুনে প্রতিবেশী লোকজন এগিয়ে আসে। লোকজন আসতে দেখে সন্ত্রাসীরা হুমকী দিয়ে চলে যায়। তারা প্রকাশ্যে হুমকী দিয়ে যায়, যুবলীগ কর্মী রাজু মিয়াকে যেখানে পাবে, সেখানেই খুন করবে। পরে প্রতিবেশী লোকজন স্থানীয় ফায়ার ব্রিগেডে খবর দিলে ফায়ার ব্রিগেডের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই ঘটনায় রাজু মিয়ার পরিবারের লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। তারা চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন জানিয়ে বলেন, সন্ত্রাসীরা রাজু মিয়াকে খুন করতে এসেছিল। তাকে না পেয়ে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর করেছে এবং অগ্নিসংযোগ করেছে। আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। তারা হুমকী দিয়ে গেছে রাজু মিয়াকে যেখানে পাবে সেখানেই মেরে ফেলবে। আমরা এখন নিরাপত্তাহীনতায় চরম আতংকের মধ্যে রয়েছি।
2 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
1 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
4 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
2 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
3 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
3 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
8 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।