admin

প্রকাশিত: 12:45 PM, August 31, 2025

নির্বাচন বানচাল করতে পরিকল্পিত মব সৃষ্টি করা হচ্ছে

পশ্চিম গৌরীপুরে খান জামাল

নির্বাচন বানচাল করতে পরিকল্পিত মব সৃষ্টি করা হচ্ছে

2

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেছেন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পরাজিত শত্রুরা পরিকল্পিত মব সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ঘৃণ্য খেলায় মেতে উঠেছে। এদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনতা ও বিএনপি এবং অঙ্গ সংগঠন সমুহের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ওদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবেনা। তিনি তার বক্তব্যে এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় নেতা গুমের শিকার জননেতা এম ইলিয়াস আলী সহ গুম হওয়া নেতৃবৃন্দের সন্ধান দাবি করেন এবং ২০১৮ সালে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা শহীদ সায়েম সোহেল এর খুনিদের শাস্তি দাবি করেন।
শনিবার বিকেলে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
স্থানীয় আজিজপুর বাজারে অনুষ্ঠিত কর্মিসভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবুল আহমদ। সভা পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মুকিত। সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে একযোগে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও জেলা বিএনপির উপদেষ্টা লুতফুর রহমান চেয়ারম্যান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আমিরুল ইসলাম রুবেল, আজম আলী, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাদি, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাইফুল আলম কোরেশি, আয়াত আলী প্রিন্স, দিহান আহমদ হারুন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, বিএনপি নেতা আলকাস মিয়া, জায়েদ আহমদ মেম্বার,বজলু মিয়া, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আবুল হুসেন,শহীদ ছাত্রদল নেতা সায়েম আহমদ সোহেলের চাচাতো ভাই প্রবাসী নেতা মতিউর রহমান।
সভায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাবুল আহমদ ( জেল সাবুল), মুজাহিদ হুসেন শহীদ, আব্দুল কুদ্দুস, রেজাউল করিম জুলকান, বদরুল ইসলাম প্রমুখ।
সভায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পদ প্রত্যাশীদের বক্তব্য শুনা হয় এবং সাক্ষাৎকার নেওয়া হয়।

4

এর আগে দুপুরে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ সহ নেতৃবৃন্দ ২০১৮ সালের প্রহসনের নির্বাচনের দিন পুলিশের গুলিতে নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শহীদ সায়েম আহমদ সোহেলের বাড়িতে যান এবং কবর জিয়ারত করেন।

6

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

দরিদ্রদের জন্য খাবার পরিবেশন কর্মসূচি সিলেট সোসাইটির প্রশংসনীয় উদ্যোগ: ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

8 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ

2 সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডে অগ্নিঝুঁকি মোকাবিলা ও দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল

7 বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: নং-বি-১৮৮৬)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি,

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক

5 তামাবিলের বিশিষ্ট ব্যবসায়ী এবং সিলেট জেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলামের মাতা সোমবার (২৪ আগস্ট) সকাল ৭টায় নিজ

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল

4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

কয়েস লোদীর হাত ধরে স্বপ্নযাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের

8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

8 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

4 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

1
8