admin
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৫
জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর এম,এ,জি ওসমানীর ১০৭ তম জন্ম বার্ষিকীতে জাতীয় জনতা পার্টির সিলেট জেলা ও মহানগর কমিটির নানান কর্মসুচী গ্রহন করে।
১ লা সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ ঘটিকায় জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান প্রয়াত এডভোকেট নুরুল ইসলাম খানের ছেলে এডভোকেট তাহমিনুল খানের নেতৃত্বে হযরত শাহজালাল মাজারে বঙ্গবীর ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত ও করে দলটি সিলেট জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ।
এসময় জাতীয় জনতা পার্টির আইন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি,এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন, ছাত্র জনতার দুঃসাহসিকতা ও আন্দোলনের ফলে স্বৈরাচারী সরকারের দুঃসশাসনের অবসান হয়েছে। আমি জাতীয় জনতা পার্টির পক্ষে আন্দোলনের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আহতদের সুস্থতা কামনা করি।
গণঅভ্যুত্থানের পর ড.ইউনূসকে প্রধান উপদেষ্টা করে যে অন্তর্বর্তী কালীন সরকার গঠন করা হয়। আমি অন্তর্বতী কালীন সরকারকে সাধুবাদ জানাই।
তিনি আরো বলেন, জাতীয় জনতা পার্টি ও জেনারেল ওসমানী বিগত সরকার গুলোর আমলে নানা বৈষম্যের শিকার। যেমন দলকে নিবন্ধন না দিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে না দেওয়া,মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক পদবী কেড়ে প্রধান সেনাপতি করা, প্রকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা ইত্যাদি।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানাই অনতিবিলম্বে জাতীয় জনতা পার্টির নিবন্ধন পুনরায় ফিরিয়ে দেওয়া হোক।
এসময় উপস্তিত ছিলেন জাতীয় কমিটির মুক্তিযুূদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিলেট বিভাগীয় সমন্বয়কারী ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, সহ সভাপতি প্রফেসর আব্দুল মুহিত, সেলিম আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সাংস্কৃতিক সম্পাদক তুহিন আহমদ খান, সিলেট মহানগর কমিটির সভাপতি শফিকুর রহমান শফিক, সাধারন সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুর রহিম প্রমুখ।
পরে বিশেষ মোনাজাতে প্রয়াত চেয়ারম্যান এডভোকেট নুরুল ইসলাম খান ও সহ দলের সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা ও অসুস্থ সকলের রোগমুক্তি কামনা করা হয়।
3 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
3 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
6 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
1 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
7 শাল্লা প্রতিনিধি: 2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
6 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
4 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
7 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর