admin

প্রকাশিত: 4:17 PM, December 13, 2014

চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ॥ পিতা-পুত্র আহত

চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর ॥ পিতা-পুত্র আহত

ভাংচুরকৃত ব্যবসা প্রতিষ্ঠান ‘টিএ ইলেকট্রনিক্স ষ্টোর’

ওসমানীনগর প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগর থানার বেগমগপুর বাজারে চাঁদা না দেওয়ায় ‘টি এ ইলেকট্রনিক্স ষ্টোর’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ও তার পুত্র আহত হয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় ক্যাডার শামীম ও সেলিমের নেতৃত্বে ৫জনের একটি দল এই ঘটনাটি ঘটিয়েছে। ১২ ডিসেম্বর শনিবার বিকাল ৩টার দিকে এই ঘটনাটি ঘটেছে। আহত ব্যবসায়ী মোঃ তুরাব আলী ও তার পুত্র রাসেল আহমদ স্থানীয় ফকিরাবাদ গ্রামের বাসিন্দা। রাসেল আহমদ এলডিপির রাজনীতির সাথে জড়িত।

জানা যায়, স্থানীয় এলডিপি নেতা রাসেল আহমদের পিতার মালিকানাধীন ‘টি এ ইলেকট্রনিক্স ষ্টোর’ নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে বেগমপুর বাজারে। ঘটনার দিন শনিবার বিকাল প্রায় ৩টার দিকে আওয়ামী লীগের স্থানীয় চিহ্নিত ক্যাডার শামীম ও সেলিমের নেতৃত্বে ৫জনের একটি দল বেগমপুর বাজারের টি এ ইলেকট্রনিক্স ষ্টোরে আসে। তারা দোকানের মালিক মোঃ তুরাব আলীর কাছে মোটা অংকের চাঁদা দাবী করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে আওয়ামী লীগ সন্ত্রাসীরা দোকানের ভিতর ঢুকে ভাংচুর শুরু করে। বাধা দিতে গেলে দোকানের মালিক মোঃ তুরাব আলীকে মারধর করে। এসময় পিতার সাথে দোকানে উপস্থিত ছিল স্থানীয় এলডিপি নেতা রাসেল আহমদ। হামলাকারীরা রাসেল আহমদকেও মারধর করে। পরে দোকান কর্মচারীদের চিৎকার শুনে স্থানীয় ব্যবসায়ীরা এগিয়ে আসলে তারা হুমকী দিয়ে পালিয়ে যায়। আওয়ামী লীগ ক্যাডাররা রাসেল আহমদকে হুমকী দিয়ে যায়, এলডিপি ছেড়ে আওয়ামী লীগে যোগদান না করলে তার বিপদ আছে। এই ঘটনায় দোকানের মালিক মোঃ তুরাব আলী ও তারপুত্র এলডিপি নেতা রাসেল আহমদ আহত হন। পরে ব্যবসায়ীরা তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ফার্মেসীতে চিকিৎসা দেন।

দিনদুপুরে প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও মারধরের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের সন্ত্রসীদের ভয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না।

Sharing is caring!

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের