editor
প্রকাশিত: 10:01 PM, September 6, 2025
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার মামলার আসামী গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পশ্চিম ভাগ মুড়ার কিয়ার গ্রামের মৃত রকিব উদ্দিনের ছেলে যুবলীগ নেতা সাহাব উদ্দিন সাবু মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক।
অনুসন্ধানে জানা যায়, সাহাব উদ্দিন সাবু আওয়ামী লীগ সরকারের শাসন আমলে নিজেকে যুবলীগ নেতা দাবি করে আওয়ামী লীগের প্রভাবশালীদের ক্ষমতার দাপটে পূবালী ব্যাংকে চাকরি নেন এমনকি এলাকায় সব সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে চলাফেরা করতেন তিনি। আওয়ামী লীগের শাসন আমলে ক্ষমতার দাপটে স্থানীয় ভাদেশ্বর পশ্চিম ভাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক হন যুবলীগ নেতা সাহাব উদ্দিন সাবু। বিগত ২০২৪ ইংরেজি সালের ৫ই আগস্ট ছাত্র আন্দোলনের ১ দফা দাবিতে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীরা দেশ ছেড়ে পালিয়েছে। ফ্যাসিস্ট সরকার পতনের পর ছাত্র আন্দোলনে সারা দেশব্যাপী বিএনপি-ছাত্রদল-যুবদলসহ সহযোগী অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী নিহত আহত হয়েছেন।
যারা নিহত হয়েছেন তাদের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে এবং যারা আহত হয়েছেন তারা অনেকেই নিজে বাদী হয়ে মামলা করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ আলম বাদী হয়ে কতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন কোতোয়ালী মডেল থানার জিআর মামলা নং ৩১১/২৫ ইং সেই মামলায় যুবলীগ নেতা সাহাব উদ্দিন সাবু কে ১৫৮ নাম্বার আসামী করা হয়েছে। কিন্তু এলাকার স্থানীয় জনগণের মনে একটা প্রশ্ন যুবলীগ নেতা সাহাব উদ্দিন সাবু মামলার আসামী হওয়ার পর কি ভাবে পূবালী ব্যাংক এর চাকুরিতে বহাল রয়েছেব এবং ভাদেশ্বর পশ্চিম ভাগ জামে মসজিদের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পদেও বহাল রয়েছেন। যুবলীগ নেতা সাহাব উদ্দিন সাবুর খুটির জোর কোথায়। সম্প্রতি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে ছবি তোলে ফেইসবুকে আপলোড করে জনগনকে বুঝাতে চান তিনি বিএনপির রাজনীতি করেন। প্রকৃত পক্ষে বিগত ১৭ বছর বিএনপির পক্ষে একটি শব্দ ও লিখেননি এমনকি বিএনপির কোন নেতাকর্মীদের সাথে কোন ছবিও তোলতে দেখা যায়নি।
সারা দেশে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে তিনি তখন দাপটের সাথে নিজের অবস্থানে বহাল রয়েছেন। এলাকাবাসীর দাবী যুবলীগ নেতা সাহাব উদ্দিন সাবু কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেফতার করা হোক বলে এ দাবী জানিয়েছেন। সেই যুবলীগ নেতা সাহাব উদ্দিন সাবু কে ভাদেশ্বর পশ্চিম ভাগ জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হোক।
অতি শীঘ্রই সাহাব উদ্দিন সাবু কে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানিয়েছেন অন্যতায় এলাকাবাসী কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন