admin
প্রকাশিত: 6:25 PM, November 6, 2024

ছবিতে প্রবাসী ১০ আসামি।
হাসনাত আহমদ, বিয়ানীবাজার প্রতিনিধি::
গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর বিকালবেলা উল্লাসিত ছাত্র-জনতা বিয়ানীবাজার থানায় হামালা চালায়। এসময় হামলাকারীরা থানার গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ কালে থানা থেকে করা পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ৩জন নিহত হন। আহত হন আরো কয়েকজন। এই ঘটনার ৩ মাস পর ৫ নভেম্বর বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। উক্ত মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০-২০০ জনকে আসামী করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখিত ৫০ জন আসামীর তালিকায় ৮জন সাংবাদিক এবং প্রবাসে থাকা ১০জন প্রবাসীর নামও রয়েছে। যা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ এবং হাস্যরসের সৃষ্টি হয়েছে। বিশেষ করে প্রবাসে থাকা নিরোপরাধ ব্যক্তিদের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানীর জন্য সচেতন মহলে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত ৫ আগস্ট দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পোলিয়ে যাওয়ার পর সারাদেশের ন্যায় বিয়ানীবাজার পৌরশহরেও ঢল নামে সরকার বিরোধী আন্দোলনের পক্ষে থাকা হাজারো ছাত্র-জনতার। তারা শহরে বিজয় মিছিল করে উন্মাদ উল্লাসে লিপ্ত হয়। এসময় প্রাণ বাঁচাতে শহরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে আত্মগোপনে চলে যায়। তখন বিএনপি, জামায়াতের ছাত্র-জনতা পৌরশহরে থাকা আওয়ামী লীগ নেতাদের মালিকানাধীন অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট ও আগুন ধরিয়ে দেয়। বিকালবেলা উল্লাসরত ছাত্র জনতা হামলা চালায় বিয়ানীবাজার থানায়। তারা থানার নীচে থাকা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে গেইট ভেঙ্গে ভিতরে ঢুকে। ভিতরে থাকা গাড়িতেও আগুন ধরিয়ে দেয়, থানা কম্পাউন্ডে ঢুকে ভাংচুর ও লুটপাটের পর অগ্নিসংযোগ করে থানা ভবনে। তারা উপজেলা প্রশাসানে লুটপাট ও ভাংচুর করে। তারা ফের থানা কোয়ার্টারে আক্রমণ করতে গেলে তখন থানা থেকে গুলিবর্ষণ করে পুলিশ। পুলিশের গুলিতে হামলাকারীদের মধ্যে ১০/১২জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তন্মধ্যে গুলিবিদ্ধ ৩জনের মৃত্যু ঘটে। নিহত ৩ জনের মধ্যে বিএনপি কর্মী তারেক আহমদ হত্যার ঘটনায় তার মা ইনারুন নেছা প্রকাশ ইনারুন বেগম বাদী হয়ে প্রায় ৩ মাস পর বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৫০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১৫০-২০০ জনকে আসামী করা হয়েছে। তন্মধ্যে জুলাই আন্দোলনের আগে থেকে প্রবাসে বসবাসরত ১০জন প্রবাসী ও দেশে কর্মরত ৮জন সাংবাদিককেও আসামী করা হয়েছে। প্রকৃত ঘটনার ঠিক উল্টো মামলা হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। মামলার এজাহারভুক্ত আসামিদের নামের তালিকা দেখে সচেতন মহলের অনেকেই হতবাক হয়েছেন।
মামলার এফআইআর কপি থেকে জানা যায়, উক্ত মামলায় উপজেলা কমিটিতে থাকা আওয়ামী লীগের প্রায় সকল নেতারই নাম রয়েছে। পাশাপাশি একসময় আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগ করতেন কিন্তু এখন প্রবাসে বসবাস করছেন এমন ১০জনের নামও আসামী তালিকায় রয়েছে। তন্মধ্যে, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস শুকুর, ব্যবসায়ী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মান্নান মিন্টু এবং বিয়ানীবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ। উপজেলা আওয়ামী লীগের সদস্য ফয়সল আহমদ ও ইকবাল হোসেন তারেক যুক্তরাষ্টে বসবাস করছেন। উপজেলা আওয়ামী লীগের সদস্য সাগর দাস চৌধুরী ফ্রান্সে, কনক ধর ইতালিতে বসবাস করছেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, সদস্য আরবাব হোসেন খান ও কামরুল হক কানাডায় বসবাস করছেন।
আসামির তালিকায় কয়েকজন স্থানীয় সাংবাদিকও রয়েছেন। তন্মধ্যে, বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপিত ‘দৈনিক শ্যামল সিলেট’ প্রতিনিধি সজিব ভট্টাচার্য, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি আব্দুল ওয়াদুদ, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা সম্পাদক ছাদেক আহমদ আজাদ, নবদ্বীপ সম্পাদক আব্দুল বাসিত, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এম. হাসানুল হক উজ্জল, নবদ্বীপ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আলম হৃদয়, দিবালোক পত্রিকার সিনিয়র রিপোর্টার এম. জসিম উদ্দিন, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মিসবাহ উদ্দিন।
এ বিষয়ে জানতে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরীকে ফোন করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। থানায় গিয়েও তাকে পাওয়া যায়নি, অন্য কোন পুলিশ কর্মকর্তাও এই মামলার বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়