admin
প্রকাশিত: 6:32 PM, September 21, 2025
শাহ খুররম ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কারণ সম্মিলিত প্রচেষ্টাই শিক্ষার মান বৃদ্ধি ও সামগ্রিক উন্নয়নের চাবিকাঠি। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের একযোগে কাজ করার মাধ্যমে শিক্ষার মান উন্নত করা সম্ভব।
তিনি বলেন, অভিভাবকদের মোবাইল ব্যবহার থেকে শিক্ষার্থীদের বিরত রাখা, তাদের পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়া এবং বিদ্যালয়ের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়া প্রয়োজন। শিক্ষকগণ শুধুমাত্র পাঠদানই নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
তিনি রবিবার (২১ সেপ্টেম্বর) শাহ খুররম ডিগ্রী কলেজের হল রুমে কলেজের নবীন বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কলেজের অধ্যক্ষ কমর উদ্দিনের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক শফিক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কলেজ পরিচালনা কমিটির সদস্য ও টুকেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ আহমদ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, কলেজ পরিচালনা কমিটির সদস্য এডভোকেট আলী হায়দার ফারুক, রশিদিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার মাওলানা উসমান গণি, কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ ভট্টাচার্য প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন