admin

প্রকাশিত: 9:24 PM, September 25, 2025

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সমাজে বৈষম্য থাকবে না : বদরুজ্জামান সেলিম

বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সমাজে বৈষম্য থাকবে না : বদরুজ্জামান সেলিম

বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে সমাজে বৈষম্য থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সম্মানিত সদস্য ও সিলেট-৪ (জৈন্তাপুর-কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট) সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বদরুজ্জামান সেলিম।

তিনি বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গোয়াইনঘাট উপজেলার রস্তুমপুর ইউনিয়নের হাদারপাড় বাজারসহ বিভিন্নস্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতে ৩১ দফার প্রচারপত্র বিলি কালে উপরোক্ত কথাগুলো বলেন।

সেলিম বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, দেশের সম্পদ বিদেশে পাচার করেছিল। স্বৈরাচারী আওয়ামী সরকারের পতন হলেও শেখ হাসিনা ভারতে বসে আবারও ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছে।

তিনি বলেন, পতিত আওয়ামী লীগ যদি আবার ষড়যন্ত্র করে, নির্বাচন বানচালের চেষ্টা করে, তাহলে জনগণ আর কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। সম্মিলিতভাবে আবার তাদেরকে প্রতিহত করা হবে। সংকট উত্তোরণে বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন।
বদরুজ্জামান সেলিম বলেন, আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে আসবেন এবং জনগণের ওপর নির্ভর করে, জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেবেন। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মধ্যে দিয়েই আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি বলেন, রাজনীতিতে গঠনমূলক ভূমিকা রাখতে হলে রাজপথে থাকতে হবে, মানুষের দ্বারে দ্বারে যেতে হবে এবং জনকল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। আমরা মানুষের ভালোবাসা নিয়ে, জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি শামছুল ইসলাম, ১নং রস্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক আব্দুল শহীদ, জেলা যুবদলের সহ-সভাপতি আবু হানিফ, গোয়াইনঘাটপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহাব উদ্দিন শিহাব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, সেলেমান সিদ্দিকী, ১নং রস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট সরকারী কলেজ ছাত্রদল সহ-সম্পাদক আলবাব হোসেন, মাহবুব হাসান ইমন, জিল্লুর রহমান, জসিম উদ্দিন, রস্তমপুর কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাবিল আহমদ, পারভেজ আহমদ, আলবাব হোসেন, তারেক আহমদ, জাহিদ আহমদ, নোমান আহমদ, মহানগর যুবদলের ত্রাণ পুর্নবাসন বিষয়ক সম্পাদক রোমান আহমেদ রাজু, সহ সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে