admin

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৫

৫ দফা দাবীতে জৈন্তাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

৫ দফা দাবীতে জৈন্তাপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

2

জৈন্তাপুর সংবাদদাতা :

8

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর গোলাম কিবরিয়া এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন।

7

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন করতে হবে। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এসব দাবি পূরণ না হলে এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

তিনি আরও দাবি জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকল দলের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ সিলেট মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর মামনুর রশিদ, সাবেক আমীর নাজমুল ইসলাম ও মাওলানা আব্দুল খালিক।

5

এছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম, ২নং ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, ৩নং চারিকাঠা ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, ৪নং দরবস্ত ইউনিয়নের সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, ৫নং ফতেহপুর ইউনিয়নের সভাপতি হাফিজ কামরুল ইসলাম এবং ৬নং চিকনাগুল ইউনিয়নের সভাপতি মাষ্টার তোফায়েল আহমদ।

অন্যদিকে উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি শামীম আহমদ, উলামা বিভাগের সভাপতি হাফিজ শামসুজ্জামান, পেশাজীবী সংগঠনের সভাপতি হাবিবুর রহমানসহ জামায়াতের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় ইসলামী ছাত্রশিবিরের থানা সভাপতি মহসিন আহমেদ ও সেক্রেটারি হুসেন আহমদ বক্তব্য রাখেন।

8

প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

রায়হান হত্যা মামলায় নতুন মোড়: আকবরের জামিন ও দেশত্যাগে বেলাল মুরাদের সহযোগিতার অভিযোগ

1 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি : খন্দকার মুক্তাদির

7 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কোতোয়ালী থানার ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন

5 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

নিষিদ্ধ সংগঠনের নেতা ও মামলার পলাতক আসামী নিয়ে শাহপরাণ মাজার পরিদর্শনে জেলা প্রশাসক

8 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

সিলেটবাসীর উদ্দেশে ডিসি সারওয়ার আলমের বার্তা

2 সিলেটবাসীকে বিদায় জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তা দিয়েছেন জেলা প্রশাসকের (ডিসি) দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মো. সারওয়ার আলম।

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

দরগাহ মাজারের দানবক্সের ১৭ লাখ টাকার সাথে ডিসি সারওয়ারের ৫ লাখ টাকা অনুদান

7 সিলেটের আধ্যাত্মিক রাজধানী খ্যাত হযরত শাহজালাল (র.)-এর মাজারের দানবক্সে পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকার সাথে জেলা প্রশাসনের

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সুদীপ রঞ্জন সেন

7 হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক সুদীপ রঞ্জন

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাবের ভূমিকা অনন্য: আব্দুল কাইয়ুম চৌধুরী

8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মানবসেবা ও সমাজ উন্নয়নে এপেক্স ক্লাব অব সিলেট দীর্ঘদিন ধরে অত্যন্ত

1
5